শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে স্বামী হত্যা : স্ত্রীর ৭ বছর, পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে স্বামী হত্যা : স্ত্রীর ৭ বছর, পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে আলমগীর নামে এক যুবককে হত্যা মামলার রায়ে তার স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ইয়ানুরের পরকীয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ইয়ানুরকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া জামিনে গিয়ে অপর:
আরও পড়ুন
ভিডিও বার্তায় যা বললেন তামিম

ভিডিও বার্তায় যা বললেন তামিম

বিশ্বকাপ দল ঘোষণার নাটকীয়তা এখনও শেষ হয়নি পুরোপুরি। ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তামিম ইকবালকে। এর আগে গুঞ্জন ছড়ায় বিশ্বকাপে পাঁচটা ম্যাচ খেলতে চাওয়ায় তাকে নেওয়া হয়নি, পরে সেটিকে উড়িয়ে দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এখন একই দাবি করেছেন তামিমও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না। আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার:
আরও পড়ুন
সম্পদের তথ্য জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প

সম্পদের তথ্য জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প

অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের দায়ের করা মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছেন নিউইয়র্কের একটি আদালত। যার কারণে নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল করার আদেশ দিয়েছেন দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাম্প অর্গানাইজেশনের কার্যক্রমের ওপর নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন রায়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠান তাদের সম্পদের অতি মূল্যায়নের মাধ্যমে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। সম্পদের মূল্য বেশি দেখিয়ে ট্রাম্প ও তার প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি করেছেন এবং ঋণ নিয়েছেন। নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল হওয়ার ফলে নিউইয়র্কে তার পক্ষে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে উঠবে। ২০২২ সালে:
আরও পড়ুন
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির খবর জানানো হয়। একই সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীনে ঘোষিত চার উপ কমিটিও বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীন বিলুপ্ত উপ কমিটিগুলো হলো- বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ, আলাওল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এবং সাতকানিয়া কলেজ শাখা ছাত্রলীগ। উল্লেখ্য, ২০১৭ সালে ১৪ অক্টোবর এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নে জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে ১.রিভালবার,২.এলজি( আগ্নেয়াস্ত্র) সহ দূর্ধর্ষ সন্ত্রাসী মো: আলী আকবর ওরপে ঢাকায়া আকবর(৩১) কে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার (২৭/০৯/২৩ইং) ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের দিক নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে। মো: আকবর(৩১) পিতা:মঞ্জুর মিয়া, মাতা:হোসনেয়ারা বেগম চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা। বিষয়টি আজ বুধবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ। তিনি আরো:
আরও পড়ুন
রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি খাস জায়গা দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন শিশুপার্ক গড়ে তোলা হয়েছে। পৌরসভা সংলগ্ন চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ে পাড়ে প্রায় ৩ একর জমির উপর শিশু পার্কটি তৈরি করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন এটি সবার জন্য উন্মুক্ত করে দেবেন। স্বাধীনতার পর এই প্রথম শিশুদের বিনোদনকে সামনে রেখে জন্য রায়পুরে একটি শিশু পার্ক নির্মাণ করায় দারুন খুশি স্থানীয় জনসাধারণ ও শিশু কিশোররা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের প্রায় সাড়ে ৫ একর সরকারি জায়গা দীর্ঘদিন:
আরও পড়ুন
বরগুনার পর্যটন শিল্পের প্রসারে উদ্যোক্তাদের সহোযোগিতার আশ্বাস প্রশাসনের

বরগুনার পর্যটন শিল্পের প্রসারে উদ্যোক্তাদের সহোযোগিতার আশ্বাস প্রশাসনের

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ শোভাযাত্রা, সেমিনার সহ নানান আয়োজনে বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের সহযোগিতায় এসব আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়। এরপর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলার পর্যটন বিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার করা হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন:
আরও পড়ুন
রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনায় বাবাকে খুন করার পর এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড মাদকাশক্ত স্বামী। মুরাদ হোসেন (৩৩) নামে যুবক বাবাকে খুনের মামলায় কারাগার থেকে সদ্য জামিনে বেরিয়ে এসে এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকেও খুন করেছে । বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের মুরাদ হোসেনের (৩৩) স্ত্রী। ঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুরে মরদেহ উদ্ধার করে:
আরও পড়ুন
রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন প্রমূখ। এ ছাড়া সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন জামে মসজিদের খতিব-ঈমাম, সকল মন্দির কমিটির সভাপতি/সম্পাদক, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

 টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুই দিন মিলে তিন দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দুদিন- ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সবমিলিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। হিজরি ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.