শীর্ষ নিউজ

গাজীপুরে উপজেলা দিবস পালিত

গাজীপুরে উপজেলা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ প্রশাসনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। এর ফলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। ১৯৯০ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর পরবর্তী বিএনপি সরকার উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে দেয়। জাতীয় পার্টি প্রতি বছর ২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করে থাকে। তারি ধারাবাহিকতায় গাজীপুর জেলা জাতীয় পার্টি উদ্যোগে সোমবার বিকাল ৩টায় হোতাপাড়া আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়ার:
আরও পড়ুন
মাহমুদউল্লাহর মহাকাব্যিক সেঞ্চুরি

মাহমুদউল্লাহর মহাকাব্যিক সেঞ্চুরি

মাহমুদউল্লাহ রিয়াদের মুখভর্তি দাড়ি, হেলমেট। তবুও ফাঁক গলে স্পষ্ট তার হাসি। ম্যাচ জয়ের গাণিতিক সম্ভাবনা তখনও শেষ হয়নি, ছয় বলের পাঁচটিকে ছক্কা হাঁকাতে হবে; সুস্থ মস্তিস্ক সম্পূর্ণ মানুষ মানেই জানেন ৩৪ বলের সবগুলোতে ছক্কা মারা সম্ভব নয়। কিন্তু রিয়াদের হাসিটা যে ম্যাচ জেতানোর জন্য নয়, অজানা থাকার কথা নয় কারও। ওয়াংখেড়েতে মাহমুদউল্লাহ সেঞ্চুরি ছুলেন যখন, করতালি এলো প্রায় সবখান থেকেই। রিয়াদের জন্য? সম্ভবত একই সঙ্গে তার লড়াইকে। সেঞ্চুরি উদযাপনে ‍রিয়াদ সেজদায় অবনত হলেন, এর আগে এক আঙুল উঁচিয়ে হয়তো বোঝালেন ‘উপরে কেউ একজন আছে। ’ বছরজুড়ে তার লড়াইটা যে তিনিই জানেন, সাহায্য করেছেন; সম্ভবত বুঝিয়েছেন সেটিও। অষ্টম ব্যাটার হিসেবে হাসান:
আরও পড়ুন
কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নোমান,  সদস্য সচিব রেদোয়ান 

কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নোমান, সদস্য সচিব রেদোয়ান 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল্লাহ আল নোমানকে আহবায়ক, মিয়া মো. রেদোয়ান হোসেনকে সদস্য সচিব করা হয়। সোমবার(২৩অক্টোবর) জেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাহেদুল বারী মির্জা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ৫১সদস্য বিশিষ্ট এ কমিটিতে জামাল উদ্দিন আফগানী, ডা. আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ উল্লাহ, আজগর হোসেন জুয়েল, নজুরুল ইসলাম মুন্না, আবুল বাছেত হেলাল, হুমায়ূন কবির,আব্বাস উদ্দিন ভুঁইয়া, মিজানুর রহমান, আবদুল মতিন, আহাম্মদ উল্লাহ অন্তর, রাহিম হোসেন রাশেদকে যুগ্ম আহবায়ক এবং জাহাঙ্গীর পালোয়ান ও রুবেল মাহমুদকে সম্মানিত সদস্য করা হয়। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় আবদুল্লাহ আল নোমান। এরপর তিনি:
আরও পড়ুন
বাংলাদেশের লক্ষ্য ৩৮৩

বাংলাদেশের লক্ষ্য ৩৮৩

শরিফুল ইসলাম উইকেটটা নিয়ে ভাসলেন উচ্ছ্বাসে। নেচে আনন্দও করলেন। বাংলাদেশ খুঁজে পেলো আশা। মেহেদী হাসান মিরাজ সেটি বাড়ালেন পরে। কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে একজন খেললেন অবলীলায়, বাংলাদেশকে পেলে যেটি বরাবরই করেন কুইন্টন ডি কক। শেষ অবধি শুরুর শঙ্কা উড়িয়ে প্রোটিয়াদের রান গেছে তিনশ ছাড়িয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে রেকর্ডই গড়তে হবে টাইগারদের। বিশ্বকাপ ইতিহাসে ৩৮৩ রান তাড়া করে জেতার রেকর্ড নেই কারও। এ ম্যাচে বাংলাদেশ খেলতে নামে তাওহীদ হৃদয়কে ছাড়া। দলের কম্বিনেশন অথবা খারাপ পারফরম্যান্স; যে কারণেই হোক সাকিব আল হাসানকে জায়গা করে দেন তিনি। মুশফিকুর রহিম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গাৎসব

লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গাৎসব

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর দিনপ শাখাড়ীপাড়া সহ সকল মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দিকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্মীপুরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুর গড়িয়ে যেতেই ভক্তরা বিভিন্ন এলাকার পূজামন্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত:
আরও পড়ুন
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আনোয়ার খান এমপি

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্ভয়ে পালনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। একটি চক্র দেশ নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার (২৩ অক্টোবর) রাতে রামগঞ্জের জয় দূর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শণকালে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যার যার ধর্ম, সেই সেই পালন করবে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে। এ দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের।:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি হতে রক্ষা পেতে মেঘনা নদীর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ২৮৫ স্থায়ী ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম ও হটলাইন নাম্বার চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ২৮৫ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৮৫টি স্থায়ী ও ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ কেন্দ্রগুলো ১০ লাখ ৫ হাজার ২৫০ জনের ধারণ:
আরও পড়ুন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচ হেরে টাইগারদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে! সেমির লড়াইয়ে টিকে থাকতে তাদের জন্য জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়ংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আরও পড়ুন
আবারো শুরু হচ্ছে ঢাকা-কলকাতা নৌযাত্রা

আবারো শুরু হচ্ছে ঢাকা-কলকাতা নৌযাত্রা

নৌপথে বাংলাদেশ থেকে ভারত যাত্রার ব্যবস্থা করেছে বাংলাদেশি এক শিপিং কোম্পানি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষের দিকে চালু হবে এ সার্ভিস। বাংলাদেশি শিপিং কোম্পানি এমকে শিপিং জানিয়েছে, অক্টোবর মাসেই এ সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে নভেম্বর মাসের ২০ তারিখ থেকে চালু হবে এ শিপিং সার্ভিস। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক করে দেয়া হয়নি। নদীতে বিদেশ ভ্রমণে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা আছে। এসব জটিলতা সামাধান হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আরিফ বলেন, ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।:
আরও পড়ুন
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাল এক পরিবারের ৪ জন

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাল এক পরিবারের ৪ জন

বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ময়মনসিংহে যান সুজন মিয়া। ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি, তাঁর স্ত্রী ফাতেমা আক্তার, তাঁদের ছেলে সজীব মিয়া ও ইসমাইল মিয়া। সুজন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুজনের ভাই স্বপন মিয়া জানান, সুজন মিয়া ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবারের সবাইকে নিয়ে ভাড়া বাসায় থেকে ভ্যান গাড়িতে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.