শীর্ষ নিউজ

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা। বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও এ আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ। এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের রেকর্ড এবারই গড়ল বাংলাদেশ। শুরুটা হয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টাইগাররা নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত:
আরও পড়ুন
ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, ৩ কারারক্ষী বরখাস্ত

ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, ৩ কারারক্ষী বরখাস্ত

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ছাড়া অপর দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলায় কারণে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আবদুল মতিন ও আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার দুপুরে এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসকের গঠিত ছয় সদস্যের এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান সুজার নেতৃত্বে তিন সদস্যের:
আরও পড়ুন
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

গ্রীষ্মকালীন ছুটি কমানোর পর নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২৬ জুন) খুলে দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৩ জুলাই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ওই দিন থেকেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরুর কথা রয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণেই ছুটি কমানো হয়েছিল। এদিকে, আগামী ১৩ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকায় ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ছুটি কমানোর পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের:
আরও পড়ুন
সেমিতে যেতে বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান

সেমিতে যেতে বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিদায়ের শঙ্কায় থাকা টাইগাররা আজ বড় ব্যবধানে জিতলে সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে বল হাতে দারুণ করেছেন রিশাদ-মুস্তাফিজরা। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৯ রান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। তবে ১১তম ওভারেই সাফল্যের দেখা পায় টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আউট হন ১৮ রান করা:
আরও পড়ুন
আম খেলে ওজন বাড়ে নাকি কমে?

আম খেলে ওজন বাড়ে নাকি কমে?

সুস্বাদু মৌসুমী ফল আমের সুঘ্রাণ ছড়িয়ে পরেছে সর্বত্র। দাম হাতের নাগালে হওয়াতে সবাই কিনছে আম। এ সময় নিত্যদিনের খাবার তালিকায় আমকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই। কিন্তু আম খেলে ওজন বাড়ে না কমে এমন প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। যারা ক্যালরি মেপে খান বা ডায়েট করেন, তারা কি আম খাবেন? খেলেও কতটুকু খাবেন চলুন জেনে নিই সে সম্পর্কে- আম খেলে ওজন বাড়তে পারে এই ধারণার পেছনে জোরালোভাবে কাজ করে এর মিষ্টি স্বাদ। আমের সুমিষ্ট স্বাদের কারণে বেশিরভাগ মানুষের ধারণা, আম বেশি খেলে ওজন দ্রুত বেড়ে যেতে পারে। তাই যারা স্থুল কিংবা যারা ওজন কমানোর চেষ্টায় রয়েছেন তাদের খুব খেতে ইচ্ছা করলেও বেশি আম:
আরও পড়ুন
দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ হাজি, মৃত্যু ৪৪

দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ হাজি, মৃত্যু ৪৪

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১১ হাজার ৬৪০ হাজি দেশে ফিরেছেন। রোববার (২৩ মে) দিনগত রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদি থেকে ৩০টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮টি, সৌদি এয়ারলাইনসের ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১২টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন:
আরও পড়ুন
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে রোববার (২৩শে জুন) রাত ৮টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। মোট তিন ধাপে ভর্তির কার্যক্রম চলছে। সব ধাপের ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০শে জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, রোববার রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, প্রথম ধাপে সাড়ে ১৩:
আরও পড়ুন
ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাগারদের সামনে। সে লক্ষ্য সামনে নিয়েই আজ মাঠে নামছে লাল-সবুজের দল। অ্যান্টিগায় রোহিত শর্মারদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচে আজ বাংলাদেশ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। বিরাট কোহলিদের বিপক্ষে আজ খেলবেন না তাসকিন আহমেদ। তাঁর বদলে দলে আসছেন জাকের আলী অনিক। এদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। আজ বাংলাদেশের বিপক্ষে জিতে সেমির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে রোহিতরা। সে লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই:
আরও পড়ুন
সেমিফাইনাল খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

সেমিফাইনাল খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার এইটে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে এই পর্বে পৌঁছেছিল তারা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে তারা। এখন সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে। সেটিকে ফের উজ্জ্বল করতে হলে হারাতে হবে ভারতকে। এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও আশায় আছেন, অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার। শনিবার এই ম্যাচের আগে কথা বলেছেন তাসকিন। তিনি বলেন, ‘মেসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধরণ পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়, বিশেষ করে ভারতের। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না:
আরও পড়ুন
রাসেলস ভাইপার কতটা ভয়ংকর?

রাসেলস ভাইপার কতটা ভয়ংকর?

সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এ সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে খেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। এই সাপের কামড়ে এ পর্যন্ত দেশে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকেরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। এটিই একমাত্র বিষধর সাপ, যে বাচ্চা দেয়। রাসেল’স ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ এক সাথে ৩-৬৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.