শীর্ষ নিউজ

দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দুই উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

সারা দেশে গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও, সিলেট বিভাগের চার জেলার ৮৩ হাজার শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। তবে এবার আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১ জুলাই) সোমবার রাত পৌনে ১১টার দিকে বাঁধ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে। পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, গতকালের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকা পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড:
আরও পড়ুন
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে আইনের সংশোধনী পাস হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪ পাস হয়। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। এ বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) প্রস্তাবনা অনুযায়ী এ কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তবে অল্প কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের এনসিসিসির যৌথ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয়। জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা  প্রস্তাবনা দিয়েছিলাম, সেটিই চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে। পরিবর্তনসহই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বিষয়ের চাহিদা:
আরও পড়ুন
গৃহকর্মী হত্যা, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী স্বামী-স্ত্রী কে খুঁজছে পুলিশ

গৃহকর্মী হত্যা, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী স্বামী-স্ত্রী কে খুঁজছে পুলিশ

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া : রাজধানীর ধানমন্ডী থানা এলাকায় বাড়ীর কাজের মেয়ে জেসমিন আক্তার রিংকু (১২) নামের এক কিশোরীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ শামীম-অর-রশীদ (৪০) ও তার স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩৫) কে পুলিশ খুঁজছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডী থানার মামলা নং ১৮ তারিখ ২৫/০৯/২০১১ বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ৩০২ ধারা অনুযায়ী বাড়ীর কাজের মেয়েকে হত্যার দায়ে মহানগর বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক জনাব কে, এম ইমরুল কায়েস গত ১০ মার্চ ২০২২ ইং তারিখে মামলার আসামী মোঃ শামীম-অর-রশীদ (৪০) ও তার স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩৫) আসামীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।:
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা শুরু আজ

এইচএসসি পরীক্ষা শুরু আজ

সারাদেশে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল ১০টায়। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিদেশে এবার:
আরও পড়ুন
১২ বছর পর বিশ্বজয় ভারতের

১২ বছর পর বিশ্বজয় ভারতের

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এক যুগ পর শিরোপা খরা কাটালো ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে জয় তুলে নিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনিংটন ওভালে ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের ১৭৭ রানের বিশাল লক্ষ্য দেয় ভারতীয়রা। শুরুর ৫ ওভারেই ভারত হারিয়েছিল ৩ উইকেট।
আরও পড়ুন
কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার (৩০ জুন) শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।:
আরও পড়ুন
নিত্যপণ্যের দামে আগুন, দিশেহারা ক্রেতারা

নিত্যপণ্যের দামে আগুন, দিশেহারা ক্রেতারা

নিত্যপণ্যের বাজারে আগুন নিভছেই না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম। একই অবস্থা সবজির বাজারে। এতে চাপে পড়েছে সাধারণ মানুষ। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশির ভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার (২৮ জুন) রাজধানীর কাওরান বাজার, রামপুরা, মালিবাগ ও মগবাজার এলাকার বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়। যা এক সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা বেড়েছে। খুচরা দোকানে বাছায় করা পেঁয়াজ এখন ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এগুলো আকারে একটু বড়। সাধারণ মানের পেঁয়াজ ৯৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আলুর দাম উঠেছে ৬৫ টাকা:
আরও পড়ুন
জুমার দিনে বিশেষ ৪ আমল

জুমার দিনে বিশেষ ৪ আমল

জুমার দিন মুসলমানদের কাছে পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ বিষয়ে রাসুল (সা.) বলেছেন, নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে ইবনে মাজা) জুমার দিনে বিশেষ ৪ আমল দোয়া করা জুমার দিনের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন। তাই এদিন আল্লাহ তায়ালার কাছে দোয়া করা উচিত। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর:
আরও পড়ুন
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা। বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও এ আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ। এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের রেকর্ড এবারই গড়ল বাংলাদেশ। শুরুটা হয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টাইগাররা নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.