শীর্ষ নিউজ

আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রিট দায়ের করেছেন। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে, ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত বলেছিলন, তারা যেভাবে মানবতা লঙ্ঘন করেছে তাদের ন্যূনতম মানবতা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইতালিতেও নিষিদ্ধ করা:
আরও পড়ুন
রোজার পরে এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি

রোজার পরে এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরুর পরিকল্পনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কারণে এমন শিডিউল তৈরি করা হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, এবার মার্চে রমজান মাস, ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর:
আরও পড়ুন
জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি। রোববার সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা:
আরও পড়ুন
ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা

ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও এর সমমনারা। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এটা অতি দ্রুত হবে বলেও তাদের আশা। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকগুলোতে ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে:
আরও পড়ুন
ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী: প্রেস সচিব

ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী: প্রেস সচিব

দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাকেও দায়ী করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী।  দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নেবে। কোনো গণমাধ্যম বন্ধ হবে না। শফিকুল আলম বলেন, আগের সরকারের সময়ের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, এটি নিশ্চিত করা:
আরও পড়ুন
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধের ব্যাপারে পরিকল্পনা হয়নি, ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। ছাত্রলীগ যদি ভালো রাজনীতিতে থাকতো তাহলে নিষিদ্ধ হতো না। তারা নিজেরা আইন ভঙ্গ করেছে, আইন হাতে তুলে নিয়েছে। তাই নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো উপায় ছিল না।’ শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ তিন দিনব্যাপী মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন:
আরও পড়ুন
‘শঙ্কা কেটে গেছে ঘূর্ণিঝড় দানার, নেই ক্ষতির সম্ভাবনা’

‘শঙ্কা কেটে গেছে ঘূর্ণিঝড় দানার, নেই ক্ষতির সম্ভাবনা’

ঘূর্ণিঝড় দানার সব শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। একইসঙ্গে দেশে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেও জানান তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আগারগাঁও অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ সন্মেলনে এসব কথা জানান তিনি। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সম্পূর্ণ উপকূল এলাকায় অতিক্রম করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, তবে চট্টগ্রাম, মোংলা ,পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূল ছাড়াও:
আরও পড়ুন
যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না বিএনপি

যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না বিএনপি

রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে দেশে কোনো সাংবিধানিক সংকট ও শূন্যতা তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। আর এ কারণে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না দলটি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। তাই তারা চায় সংস্কার ও দ্রুত নির্বাচন। বৈষম্যবিরোধী ছাত্রদের দিক থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠার পর বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। দেখা করার পর তাদের পক্ষে নজরুল ইসলাম খান বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না:
আরও পড়ুন
প্রবল শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা

প্রবল শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা

প্রবল শক্তি নিয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার পর ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করে। সেসময় ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। আর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। শুক্রবার সকালেও এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার সকাল ৬ টার দিকে দেওয়া এক আপডেটে বলেছে, “পরবর্তী ১-২ ঘণ্টা ল্যান্ডফল প্রক্রিয়া অব্যাহত থাকবে।” আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ‘দানা’র প্রভাবে কলকাতায় ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু ওড়িশায় ঘূর্ণিঝড়:
আরও পড়ুন
দইয়ের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

দইয়ের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

অনেকেরই পছন্দের খাবার দই। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও অনন্য এই খাবারটি। এতে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি২, ভিটামিন ১২ সহ একাধিক জরুরি পুষ্টি উপাদান রয়েছে। দই প্রোবায়োটিকে ভরপুর একটি খাবার। এই উপাদান পেট ভালো রাখতে দারুন উপকারী। কিছু কিছু খাবার আছে যেগুলোর সাথে দই খাওয়া একেবারেই ঠিক নয়। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। যেমন- ১.অনেকেই দইয়ের সঙ্গে ফল খেতে ভালোবাসেন। এতে তেমন কোনো সমস্যা নেই। তবে দইয়ের সঙ্গে লেবু, আমলকীর মতো টক জাতীয় ফল খাওয়া ঠিক নয়। এতে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। ডায়ারিয়া, বমির মতো সমস্যাও হতে পারে । এ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.