শীর্ষ নিউজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে, গত ১৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত কমিটি। কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সে সময় সাংবাদিকদের জানিয়েছেন, চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন
প্রবল বেগে ধেয়ে আসছে ‘ডানা’, হতে পারে অতিভারি বর্ষণ

প্রবল বেগে ধেয়ে আসছে ‘ডানা’, হতে পারে অতিভারি বর্ষণ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’। এটি আরো অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে বলে জানা গেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘ডানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর:
আরও পড়ুন
ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি

ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে; এবং যেহেতু ১৫ জুলাই ২০২৪:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। ঘুর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলা করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকদের সঙ্গে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় Standing Orders on Disaster (SOD) অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকরা। এরই অংশ হিসেবে আজ বুধবার জেলা প্রশাসকরা স্ব-স্ব সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিক্যাল টিম গঠন:
আরও পড়ুন
‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক আলোচনা, সমঝোতা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‌‘বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়; এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘একটি গণঅভ্যুত্থানে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেটআপে অন্তর্বতী সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ এই সরকারে অসন্তুষ্ট, তাহলে বিষয়টি নিয়ে আমরা:
আরও পড়ুন
ফল বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ

ফল বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ

ফল বাতিলের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয় ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে তারা যে যার মতো পালিয়ে যান। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। পরে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।ওই সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা:
আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে শফিকুল আলম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো আলোচনা হয়নি। এটা একটি রুটিন আলোচনা। আমরা পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা করছি। এ আলোচনা চলতে থাকবে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাদের (বিক্ষোভকারী) সেখান থেকে সরে যেতে বলেছি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ওই সময় সেখানে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে পুরো এলাকায়:
আরও পড়ুন
রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক

রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক

রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিভিন্ন সংগঠনের কর্মীরা। পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মধ্যরাত পর্যন্ত সেখানে উত্তেজনা চলে। সংঘর্ষ আহত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার যে পাঁচ দফা:
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। বুধবার সকালে আবহাওয়ার চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.