বঙ্গভবনের সামনে শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত ৩
বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহম্মেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫) ও সাউন্ড গ্রেনেডে আহত আরিফ (২০)। গুলিবিদ্ধ বিশাল আহমেদ ফয়সাল বলেন, আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ি। ওইখানে ছাত্রভঙ্গ করার জন্য তারা ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এ সময় কয়েকটি গুলি এসে আমার পায়ের গোড়ালিতে ও কোমরের নিচে লাগে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করি। তিনি আরও বলেন,:
