প্রধান বিচারপতির সঙ্গে ২ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

শেয়ার

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রধান বিচারপতির দপ্তরে আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা আমি জানি না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্য ঘিরে যখন বিতর্ক চলছে, সেই সময় এ বৈঠক অনুষ্ঠিত হলো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.