বিসিএসের প্রশ্নফাঁসে বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
রাজধানীর শেওড়াপাড়া ও রামপুরা থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ বুধবার (২৭ নভেম্বর) সিআইডির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজনের নাম আকরাম হোসেন ও মজনু মিয়া। এরমধ্যে আকরাম বিজি প্রেসের বাইন্ডার এবং মজনু মিয়া বিজি প্রেসের পোর্টার। এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপাখানা বিজি প্রেস থেকে প্রশ্ন সরবরাহের বিষয়টি স্বীকার করেছিলেন প্রতিষ্ঠানটির গ্রেপ্তারকৃত বাইন্ডার আকরাম হোসেন এবং পোর্টার মজনু মিয়া। জানতে চাইলে আকরাম হোসেন বলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি আর মজনু একসাথে কাজ করতাম এবং সকল পরীক্ষার প্রশ্ন বের করতাম। ২০১৮ সালোর পর:
