শীর্ষ নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত দুটি ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় দেয়। সেইসঙ্গে বিচারিক আদালতের রায়কে অবৈধ বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। এর আগে গত ২১ নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানি শেষ হয়। সেদিন বিষয়টি রায়ের জন্য সিএভি (মামলা রায়ের জন্য অপেক্ষমান) রাখে আদালত। পরে বিষয়টি রায়ের জন্য আজকের কার্যতালিকায় রাখা:
আরও পড়ুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়। এর আগে গত ২১ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন হাইকোর্ট। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.জসিম সরকার। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির। গত ৩১ অক্টোবর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। এর আগে গত ২৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি একেএম:
আরও পড়ুন
লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি: শাকিব খান

লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি: শাকিব খান

‘যে লক্ষ্য নিয়ে রিমার্ক-হারল্যান যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজ রিমার্ক-হারল্যান ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি সব শুভানুধ্যায়ীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান। ’ ‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে কথাগুলো বলেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মূলত চলচ্চিত্রের মতো ব্যবসায় নেমেও সফলতা পেয়েছেন তিনি। চলতি বছর তিনি কসমেটিক্স ও হোমকেয়ার ব্যবসায় নেমেছিলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (৩০ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক:
আরও পড়ুন
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। বৃষ্টিতে তাপমাত্রা কমতে পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। কালকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে।
আরও পড়ুন
‘জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার’

‘জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার’

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক। বাংলাদেশেও নেহাত কম নয় গায়কের ভক্তের সংখ্যা। প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা-দর্শক মাতান তিনি। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে শুক্রবার (২০ নভেম্বর) মঞ্চ মাতিয়ে গেলেন এই জনপ্রিয় শিল্পী। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। এদিকে দেশের তারকামহল থেকে অনেকেই এ কনসার্টে গিয়েছিলেন। তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেন, আচ্ছা তোমার জীবনে সব ধরনের অভিজ্ঞতার প্রয়োজন! আজ:
আরও পড়ুন
বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে, তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ‘অত্যাচারের’ প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ নভেম্বর) জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না। ভারতের পতাকা:
আরও পড়ুন
৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, তিন বিভাগে বৃষ্টির আভাস

৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, তিন বিভাগে বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ প্রভাব শুরু হয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফিনজাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।:
আরও পড়ুন
আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

পবিত্র কোরআনে সুসন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। এরমধ্যে অনেক দোয়া নবী-রাসুলরা করেছেন। এমন কয়েকটি দোয়া নিম্নে তুলে ধরা হলো- *আল্লাহর নবী ইবরাহিম (আ.) সুসন্তানের জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেন। দোয়াটি ছিল-  رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সলেহিন। অর্থ : হে আমার রব! আমাকে এক উত্তম সন্তান দান করুন।’ (সুরা সাফফাত, আয়াত : ১০০) * জাকারিয়া (আ.) বৃদ্ধ বয়সে সন্তান লাভের জন্য দোয়া করেছেন। তাঁর পঠিত দোয়াটি ছিল- رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء উচ্চারণ : রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ,:
আরও পড়ুন
ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল

ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল

বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।  শুক্রবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।  ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। আমরা নিজেরাও দেখেছি, ছাত্রসংগঠন, মাদরাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.