জাতীয়

কুষ্টিয়ার ৮টি নদী সংস্কার না করায় খালে পরিণত

কুষ্টিয়ার ৮টি নদী সংস্কার না করায় খালে পরিণত

মোঃ আকরামুজ্জামান আরিফ কুষ্টিয়া প্রতিনিধি ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, দখলবাজি আর সংস্কার না করার কারণে প্রায় মৃত বা শীর্ণ খালে পরিণত হয়েছে কুষ্টিয়ার ৮টি নদী। কিছুদিন পর মানচিত্র থেকেই হয়তো উধাও হয়ে যাবে নদীগুলো, মরুকরণ হবে ত্বরান্বিত, জীববৈচিত্রে পড়বে চরম প্রভাব। এমন মন্তব্য করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। জেলার দৌলতপুর উপজেলার ভেতর দিয়ে এ নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মার অন্যতম শাখা গড়াই ও মাথাভাঙ্গা নদীর উৎপত্তিও এ জেলায়। ভারত পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করায় দেশের দীর্ঘ ও বড় নদী পদ্মা আজ হুমকির মুখে। ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি হলেও নানা অজুহাতে ভারত পানির ন্যায্য হিস্যা:
আরও পড়ুন
নরসিংদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ে প্রেস ব্রিফিং

নরসিংদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ে প্রেস ব্রিফিং

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয়ের লক্ষ্যে মনোহরদীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম জানান, মনোহরদী পৌরসভার ২টি স্থানে আগামী কাল প্রথম ধাপের প্রথম দিনে ১ হাজার ৪২২ টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫টাকা ধরে ২ কেজি চিনি, ৬৫ টাকা ধরে ২ কেজি ডাল ও ১১০টাকা ধরে ২ কেজি সয়াবিন তেল বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করবেন। রমজান মাস শুরুর আগে এবং রমজান:
আরও পড়ুন
রামগঞ্জে টিসিবির পন্য পাবে ১৩হাজার উপকারভোগী

রামগঞ্জে টিসিবির পন্য পাবে ১৩হাজার উপকারভোগী

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের সর্বমোট ১৩ হাজার ৮৯জন উপকারভোগী পাবে টিসিবির পন্যসামগ্রী। ২০মার্চ রবিবার থেকে শুরু হয়ে রমজানের মধ্যেই দফায় দফায় ন্যায্যমূল্যের ওই পন্য সামগ্রী সাধারন মানুষের মধ্যে বিতরন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে ট্যাগ অফিসারের মাধ্যমে যাচাই বাচাই শেষে প্রস্তুতকৃত কার্ড উপকারভোগীদের হাতে পৌছে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুলে সহকারী কমিশনার মনিরা খাতুন এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন। পৌরসভা ও ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রের পরিবেশক থেকে চিনি ২ কেজি ১১০ টাকা, মসুরির ডাল ২ কেজি ১৩০ টাকা, সয়াবিন ২ লিটার ২২০ টাকা ও ছোলাবুট ২ কেজির প্রতিটি:
আরও পড়ুন
সিরাজগঞ্জে নদীতে নিখোজ তিন কিশোরের একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোজ ২

সিরাজগঞ্জে নদীতে নিখোজ তিন কিশোরের একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোজ ২

ইমরান হোসাইন , সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের যমুনা ও ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোজ হওয়া তিন কিশোরের মধ্যে সঞ্জিত কর্মকার (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোজ রয়েছে দুই কিশোর। শুক্রবার দুপুর থেকে রাত ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়েও ঐ দুই কিশোরের সন্ধান পায়নি ফায়ার ব্রিগেডের ডুবরিরা। শুক্রবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোজ হয় দুজন। একই সময়ে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোজ হয় আরো এক কিশোর। পরে সন্ধায় জেলখানা ঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্বার করে অভিযান স্থগিত করে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল। মরদেহ উদ্ধার হওয়া:
আরও পড়ুন
কমলনগরে আগামিকাল থেকে টিসিবি’র পণ্য বিক্রি

কমলনগরে আগামিকাল থেকে টিসিবি’র পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকার ঘোষিত টিসিবি পণ্য কমলনগরে বিক্রয় শুরু হবে আগামীকাল (রোববার) থেকে। কমলনগরে এ পণ্যের আওতায় আসবেন ২৫ হাজার ৩শ ৬২টি পরিবার। প্রথম দিনে তোরাবগঞ্জ ইউনিয়নের ২ হাজার ৯শত পরিবারের মাঝে তিনটি কেন্দ্রে এ পণ্য বিক্রয় করা হবে। ১৯ মার্চ (শনিবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এমন তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যের এ টিসিবি পণ্য বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহি কর্মকর্তা আরো জানান, প্রতিটি উপকারভোগী ২কেজি চিনি, দু কেজি মশুরের ডাল এবং ২লিটার করে সয়াবিন তেল এ সুবিধায় ক্রয় করতে:
আরও পড়ুন
ভোগান্তি শেষে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু

ভোগান্তি শেষে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু

ইমরান হোসাইন , সিরাজগঞ্জ : টানা চারদিন যানজটের ভোগান্তির পর স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যানবাহন চলাচল। তবে সহসাই যানজটের স্থায়ী সমাধান মিলবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের অসংখ্য খানাখন্দ, চার লেন নির্মান কাজ, একাধিক ডিভাইডার, আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মানকাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হবার আশংকা রয়েছে। আসন্ন ঈদ-উল ফিতরে ঘড়মুখো যাত্রি বহনকারি যানবাহনের চাপ সৃষ্টি হলে মহাসড়কটির যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন হাইওয়ে ও ট্রাফিক পুলিশ এবং মহাসড়ক ব্যাবহারকারিরা। শনিবার ভোর থেকেই যানচলাচলে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে মহাসড়কটিতে। বঙ্গবন্ধু:
আরও পড়ুন
সিরাজগঞ্জে দেড় লাখের বেশি কার্ডধারী পাবে টিসিবির পণ্য

সিরাজগঞ্জে দেড় লাখের বেশি কার্ডধারী পাবে টিসিবির পণ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ১ লাখ ৬৫ হাজার ১৩১ জন কার্ডধারীরা পাবেন টিসিবির পণ্য। কার্ডধারীরা রমজান মাসসহ দুই দফায় পাবেন টিসিবির পণ্য। শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদ এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২০ মার্চ) থেকে সারাদেশের সাথে সিরাজগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে টিসিবির পণ্য বিতরণ শুরু হবে। প্রতি কার্ডধারী প্রথম দফায় ২ কেজি চিনি (৫৫ টাকা প্রতি কেজি), ২ কেজি মসুর ডাল (৬৫ টাকা প্রতি কেজি) ও ২ লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার) পাবেন। এছাড়া রমজান মাসে দ্বিতীয় দফায় এই তিনটি পণ্যের সাথে:
আরও পড়ুন
রামগতিতে টিসিবি পণ্যের আওতায় ২৭ হাজার পরিবার: কাল থেকে বিক্রয় শুরু

রামগতিতে টিসিবি পণ্যের আওতায় ২৭ হাজার পরিবার: কাল থেকে বিক্রয় শুরু

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকার ঘোষিত টিসিবি পণ্য রামগতিতে বিক্রয় শুরু হবে আগামীকাল (রোববার) থেকে। রামগতিতে এ পণ্যের আওতায় আসবেন ২৭ হাজার ৯৯টি পরিবার। প্রথম দিনে রামগতি পৌরসভার ১২৩৯টি পরিবারের জন্য তিনটি কেন্দ্রে এ পণ্য বিক্রয় করা হবে। কেন্দ্র গুলো হচ্ছে- রামগতি পৌরসভা কার্যালয়, আশ্রম বাজার এবং নুরিয়া হাজীরহাট। ১৯ মার্চ (শনিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এমন তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী গণমাধ্যমকে জানান, উপজেলার ১টি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে ২জন ডিলারের অধীনে ২৯টি স্থানে স্বল্পমূল্যের এ টিসিবি পণ্য বিক্রয় করা হবে। পৌরসভা এবং ইউনিয়ন গুলোতে ডিলার:
আরও পড়ুন
তরুন প্রজম্মকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে অনুসরণ করতে হবে, ড. মাকসুদ কামাল

তরুন প্রজম্মকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে অনুসরণ করতে হবে, ড. মাকসুদ কামাল

বঙ্গবন্ধুর গৃহ শিক্ষককে মরনোত্তর সম্মাননা লক্ষ্মীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে তরুন প্রজম্মকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে অনুসরণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারই শিক্ষক-গুরুজন, প্রতিবেশীসহ হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে সমান সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। একইসঙ্গে অসম্প্রদায়িক ধারণাকে ধারণ করাই ছিল ওই পরিবারের কাজ। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও সে কাজটিই করছেন।’ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জম্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর গৃহ শিক্ষক পন্ডিত সাখাওয়াত উল্লাহ মিয়ার মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের আয়োজনে এতে জেলা সভাপতি:
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী জানিয়েছেন, তিনি গতকাল রাত থেকেই সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। বিচারপতি সাহাবুদ্দীনের ছোট ছেলে সোহেল আহমদ তাকে মোবাইল ফোনে পিতার মৃত্যু সংবাদ জানান।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.