জাতীয়

ভেরিফিকেশ করতে আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ

ভেরিফিকেশ করতে আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ

ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ- এমনই নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বরং আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা আছে কি না তা যাচাই করতে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এর সহায়তা নিতে বলা হয়েছে। এখান থেকে তথ্য যাচাই করে দ্রুততম সময়ে ক্লিয়ারেন্স দিতে বলেছেন ডিএমপি কমিশনার। সোমবার ডিএমপি সদরদফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিজিটাল যুগে পুলিশ ক্লিয়ারেন্স দিতে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আবেদনকারীর বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর যাবতীয় তথ্য অনেকভাবেই পুলিশ পেতে পারে। এজন্য বাসায় যাওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন
তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার নবীনবরণ ও পুরষ্কার বিতরণ

তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার নবীনবরণ ও পুরষ্কার বিতরণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা কর্তৃক নবীন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পূর্বে অনুষ্ঠিত বিজয় দিবস কুইজ প্রতিযোগিতার তিনজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৮ নাম্বার কক্ষে বশেমুরবিপ্রবি শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধানের সঞ্চালনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি শাখার শিক্ষক উপদেষ্টা মজনুর রশিদ, ছাত্র উপদেষ্টা ও সাবেক সভাপতি সাদিয়া আফরিন কুমু, বর্তমান সভাপতি আর এস মাহমুদ হাসান সহ অন্যান্য সদস্যরা। এসময় বশেমুরবিপ্রবি শাখার শিক্ষক উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের সহকারী:
আরও পড়ুন
ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের তিন দিনব্যাপী পারদর্শিতা ব্যাজ কোর্স সফলভাবে সম্পন্ন

ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের তিন দিনব্যাপী পারদর্শিতা ব্যাজ কোর্স সফলভাবে সম্পন্ন

স্কাউট আন্দোলন সারাবিশ্ব ব্যাপী শিশু, কিশোর এবং যুবদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেও বেশ জোড়ালো ভাবেই এ আন্দোলন চলছে। ক্রমোন্নতিশীল স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ থেকে ১৮ এপ্রিল ২০২২ পর্যন্ত ঢাকা মহনগরীর থানাভিত্তিক স্কাউট এবং কাব স্কাউট সদস্যদের নিয়ে পারদর্শিতা ব্যাজ কোর্স সম্পন্ন হলো। উক্ত পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) মিজানুর রহমান শেলী, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) উত্তম কুমার হাজরা, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক (প্রোগ্রাম) আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের কোষাধ্যক্ষ সাধন কুমার বিশ্বাস,:
আরও পড়ুন
রামগঞ্জে কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করলেন আনোয়ার খান এমপি

রামগঞ্জে কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করলেন আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২২ইং) দুপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খান। সরকারেে সমন্মিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ৫০% ভূর্তুকি দিয়ে ৩২লাখ টাকার ওই কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়। উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের কৃষক আবদুল কাদেরের হাতে এমপি আনোয়ার খান ওই মেশিনের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
নরসিংদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে বাজারের নিজ দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে এক দোকানদার আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ই এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শরীফপুর বাজারের দোকানদার পাভেল (৩৩) তার মুদী দোকান ঘরের ভিতরে গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেন। সোমবার দুপুরে তার দোকান ঘরের শাটার ফেলে দোকানের ভেতর সে এ ঘটনা ঘটান। বাজারের অন্যান্য দোকানদারদের সূত্রে জানা যায়, তার পিতা বাড়ী থেকে তাকে ডাকতে এসে শাটার তুলে তার গলায় ফাঁস লটকানো লাশ দেখতে পান। তার চিৎকারে বাজারের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিসে আসে । নিহত দোকানদার পাভেল (৩৩) নরসিংদী জেলার:
আরও পড়ুন
রামগঞ্জে আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

রামগঞ্জে আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২২ইং) উপজেলা মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভার মূখ্য উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সাধারন আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ:
আরও পড়ুন
কুষ্টিয়ায় আ.লীগ সভাপতি, প্রধান শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষা অফিসারের বিরুদ্ধে মামলার সুপারিশ

কুষ্টিয়ায় আ.লীগ সভাপতি, প্রধান শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষা অফিসারের বিরুদ্ধে মামলার সুপারিশ

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি বরাদ্দকৃত অর্থে উন্নয়ন কাজ না করে আত্মসাতের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রকৌশলীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬টি স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রকৌশলী ও সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে তদন্তে। ২০২০-২০২১ অর্থ বছরে সরকার থেকে উপজেলার ৮৭টি সরকারি প্রাইমারি স্কুলে মাটি ভরাটসহ উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ দিয়ে কোন কাজ না করে একে অপরের যোগসাজসে এ টাকা তুলে আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কয়েকদিন আগে এক চিঠির মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা:
আরও পড়ুন
৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. গুলশান আরা (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেলে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গুলশান আরা পার্বতীপুরের উত্তর দরগাপাড়া গ্রামের মৃত আমিনুল হকের স্ত্রী। গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর দরগাপাড়া গ্রাম থেকে মৃত আমিনুল হকের স্ত্রী মোছা. গুলশান আরাকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী গুলশান আরা দীর্ঘদিন যাবৎ মাদক:
আরও পড়ুন
সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক দুই

সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক দুই

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। রোববার (১৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার রানীগ্রাম এলাকায় শহর রক্ষা বাঁধের ওপর এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- রানীগ্রান এলাকার শফি মন্ডলের ছেলে জিসান মন্ডল (২০) ও বাবুল শেখের ছেলে সুজন শেখ (২২)। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে রানীগ্রাম শহর রক্ষা বাঁধের ওপর অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা:
আরও পড়ুন
বরগুনায় স্কুল শিক্ষকের বাড়িতে হামলা

বরগুনায় স্কুল শিক্ষকের বাড়িতে হামলা

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে বাড়িতে হামলা এবং ৪০ শতাংশ জমির কলাবাগানের কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। কলাগাছ ছাড়াও অন্যান্য প্রজাতির আরও গাছ কেটে ফেলার অভিযোগ ভুক্তভোগী স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের । শনিবার (১৬ এপ্রিল) গভীর রাতে বরগুনা পৌরশহরের কেজি স্কুল এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন একই এলাকার মৃত ওয়াজেদ আলী হওলাদারের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, বরগুনা পৌরসভার চার নং ওয়ার্ডের ডিকেপি রোড এলাকার এই জমি ক্রয়সূত্রে ১৯৯৯ সাল থেকে ভোগ করে আসছেন আনোয়ার হোসেন। এখানে তিনি পুকুর, বশতঘর ও কলার বাগান করেছেন। তবে এই জমি অন্যায়ভাবে দখল নিতে চায় একই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.