নরসিংদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বাজারের নিজ দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে এক দোকানদার আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ই এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শরীফপুর বাজারের দোকানদার পাভেল (৩৩) তার মুদী দোকান ঘরের ভিতরে গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেন। সোমবার দুপুরে তার দোকান ঘরের শাটার ফেলে দোকানের ভেতর সে এ ঘটনা ঘটান।

বাজারের অন্যান্য দোকানদারদের সূত্রে জানা যায়, তার পিতা বাড়ী থেকে তাকে ডাকতে এসে শাটার তুলে তার গলায় ফাঁস লটকানো লাশ দেখতে পান। তার চিৎকারে বাজারের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিসে আসে । নিহত দোকানদার পাভেল (৩৩) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরসাগরদী গ্রামের মির্জা আলীর ছেলে । পারিবারিক ঝামেলার কারণে সে এ কান্ড ঘটিয়েছেন বলে জানা গেছে ।

এ ব্যাপারে মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দীন পল্লী নিউজকে জানান,খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.