জাতীয়

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে ওই শিশুটির মৃত্যুর পর এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় বলা হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মার্চ:
আরও পড়ুন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সেনাবাহিনী একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির:
আরও পড়ুন
বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা

বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন। রোববার (৯ মার্চ) বাংলাদেশি কমিউনিটির নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে কানাডা সরকারের ওই সহায়তার ঘোষণা দেন তিনি। আহমেদ হুসেন বলেন, বাংলাদেশের এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তা জোরদার করে চলেছে কানাডা। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি। বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করছে। গ্লোবাল:
আরও পড়ুন
এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট

এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট

আজকের পর থেকে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।  তবে আজকে পর্যন্ত যদি ডিপ্লোমাধারী কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এ ছাড়া আবেদনকারী ডিপ্লোমা চিকিৎসকদের আগামী ৬ মাসের মধ্যে যথাযথ পদবি দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। এসংক্রান্ত দুটি রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির:
আরও পড়ুন
বাংলাদেশে গ্যাজপ্রমের কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশে গ্যাজপ্রমের কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

রাশিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে, যাতে রাশিয়ান রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল’র গ্যাস অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকে। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। তিনি বলেন, ২০১২ সাল থেকে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল বাংলাদেশে গ্যাসের মজুদ অনুসন্ধানে কাজ করছে এবং ২০২৩ সালে ভোলায় নতুন পাঁচটি কূপ চিহ্নিত করে, যেখানে আরও অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত তার সাক্ষাৎকালে বাণিজ্য ও সাধারণ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে:
আরও পড়ুন
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা  

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা  

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে  ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০  টাকা দিতে হবে। যব দিয়ে  ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০  টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা, কিসমিস দিয়ে ৩ কেজি:
আরও পড়ুন
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে সরকারের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে এমনটা জানিয়ে পোস্টে তিনি লিখেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম, সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায়:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

প্রতিমন্ত্রী পদমর্যাদায় ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সোমবার (১০ মার্চ) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টাকে সহায়তা করতে ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হলো। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি:
আরও পড়ুন
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এম আমিনুল ইসলাম আজ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূনের নেতৃত্বাধীন এই সরকারে গত সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন। এছাড়া, অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন।:
আরও পড়ুন
১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন— এমন তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে সম্ভব। সেক্ষেত্রে, জাতীয় সংসদ, গনপরিষদের ভূমিকা পালন করতে পারে। সোমবার (১০ মার্চ) জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড. আলী রীয়াজ। আগামী ১৩ মার্চের মধ্যে এসব সুপারিশের বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোকে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। সেই মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। পরবর্তীতে ঐকমত্যের ভিত্তিতে তৈরি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.