এবার ঈদে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি ছাড়াও রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি, যার ফলে দেশে কার্যত একটি দীর্ঘ ছুটির অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। ঈদের আগে ও পরে মোট ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।:
