জাতীয়

ধর্ষণকারীর বিচার ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিতের দাবি

ধর্ষণকারীর বিচার ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিতের দাবি

দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। এসময় মাগুরায় ধর্ষণকারীর বিচার ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। রোববার (৯ মার্চ) রাতে রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানে আহতরা বলেন, জুলাই আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান তাদের। নির্ধারিত সময়ে ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে, রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে বের হয়ে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এসে মোমবাতি প্রজ্জলন করেন তারা।
আরও পড়ুন
সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা

সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কাজ করে যাচ্ছে। সেই কাজ ব্যাহত করার জন্য বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে একটি গোষ্ঠী, যার অংশ হিসেবে মাজারে হামলা থেকে শুরু করে শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, নারীরা মা-বোন-কন্যা। কোনো দুর্বৃত্ত তাদের অসম্মান করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে সবাইকে এর প্রতিরোধ করতে হবে। সেইসঙ্গে, ক্ষমতায় গেলেই সবার মধ্যে যে:
আরও পড়ুন
ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে, সংস্কার হচ্ছে বিদ্যমান আইন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় কালক্ষেপণ না করা হয়। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মাগুড়ার ওই শিশুর ঘটনায় আমরা মর্মাহত। চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোন ছাড় পাবে না। দ্রুত সময়ে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, রাস্তাঘাটে যৌন:
আরও পড়ুন
ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সবল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিক এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আদালত এ বিষয়ে আজকেই আদেশ দেবেন বলে জানান আইনজীবী। এর আগে ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।:
আরও পড়ুন
ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন তারা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে মিছিল বের হলে পরে এতে অন্য হলগুলোর নারী শিক্ষার্থীরা যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর:
আরও পড়ুন
পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।  নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. ইউনূস। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন:
আরও পড়ুন
আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান ও সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে। বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে:
আরও পড়ুন
নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। খবর বাসসের প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো:
আরও পড়ুন
আ.লীগ নির্বাচনে থাকবে কি না সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ড. ইউনূস

আ.লীগ নির্বাচনে থাকবে কি না সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ড. ইউনূস

আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে এসব কথা বলেছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর:
আরও পড়ুন
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। সেই পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ হয়ে পড়া নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।এ সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। আর বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে। বাংলাদেশকেও একইভাবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.