পদ্মা সেতু যেন পর্যটনকেন্দ্র
পদ্মা সেতু দেখতে ঈদের তৃতীয় দিনে মাওয়া টোলপ্লাজায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর থেকে ব্যক্তিগত যানবাহন, গণপরিবহনসহ ট্রাক-পিকআপে চড়ে প্রচুর সংখ্যক দর্শনার্থীকে টোলপ্লাজায় আসতে দেখা যায়। বিকেল ৫টার দিকে প্রাইভেটকারে আসা দর্শনার্থীদের সংখ্যা বেশী দেখা যায়। সরেজমিন দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। এসব যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। গাড়ির চাপে টোলপ্লাজার অভিমুখে গাড়ি এগোচ্ছে ধীরগতিতে। স্বজন, বন্ধুদের দল আর সপরিবার নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন স্বপ্ন ও সক্ষমতার পদ্মা সেতু দেখতে। কিছু মানুষ ট্রাক, পিকআপ ভাড়া করে শামিয়ানা টাঙিয়ে ছুটে চলেছেন সেতুর পথে। বহরে:
