জাতীয়

তজুমদ্দিনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

তজুমদ্দিনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: ভোলা তজুমদ্দিন উপজেলা শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ অ্যাথলেটিকট ফেডারেশনের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাথলেটিকট প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্লাহ কিরন সহ সরকারি:
আরও পড়ুন
কমলনগরে ৩য় স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ

কমলনগরে ৩য় স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ

মো: ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর “স্বপ্ন আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়নে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। মঙ্গরবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার মাতাব্বর হাট চায়না মাঠে লক্ষ্মীপর ও কমলনগর উপজেলা প্রশাসনের অর্থায়নে এ স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। এর আগে গত ২৬ মে হাজিরহাট ও চর কাদিরা ইউনিয়নে এই স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. আহাম্মদ কবীর সিভিল সার্জন লক্ষ্মীপুর, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর ডা. আশফাকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ:
আরও পড়ুন
আইজিপির নামে প্রতারণা, যুবকের কারাদন্ড

আইজিপির নামে প্রতারণা, যুবকের কারাদন্ড

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত। একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল। সে নওগাঁ জেলার সদর উপজেলা খাগড়া জেলেপাড়া গ্রামের মৃত আফসার মণ্ডলের ছেলে। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত:
আরও পড়ুন
প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে এলজিইডির মানববন্ধন

প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে এলজিইডির মানববন্ধন

বি.চৌধুরী, প্রতিনিধি নোয়াখালী: প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে গতকাল ৩০ জানুয়ারী সোমবার দুপুর নোয়াখালীতে এলজিইডির মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক কাজী গোলাম মোস্তফা, নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, এমদাদুল হক, এলজিইডির নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোঃ ইকরামুল হক ও সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ প্রমুখ। এ সময় ৯ উপজেলার এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ কারীরা বলেন চট্টগ্রাম সিটিকর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির কার্যালয়ে ঢুকে ১৫ সন্ত্রাসীর একটি সংঘবদ্ধ দল কোনোরকম ভূমিকা ছাড়াই ইয়াজদানির উপর হামলা ও ভাংচুর করে। ২২০কোটি টাকার ৩৭টি লটের টেন্ডার জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।:
আরও পড়ুন
১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি পাঠানো হয়েছে : তথ্যমন্ত্রী

১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি পাঠানো হয়েছে : তথ্যমন্ত্রী

অনলাইন সংবাদমাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আজ সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তিনি বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পত্রিকার নিবন্ধন দেওয়া হয়েছে। দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে:
আরও পড়ুন
কমলনগরে দৈনিক গণমুক্তির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে দৈনিক গণমুক্তির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে ৫০তম বছর অতিক্রম করে ৫১ বছরে পর্দাপণ করলো। এ উপলক্ষে কমলনগরে গণমুক্তি পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮ টায় কমলনগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমুক্তি কমলনগর উপজেলা প্রতিনিধি শোরাফ উদ্দিন স্বপন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পল্লী নিউজ এর সম্পাদক. মো. ওয়াজি উল্লাহ জুয়েল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা এশিয়ান এইজ কমলনগর প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাব সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, দৈনিক আজকালের খবর:
আরও পড়ুন
যুবলীগ নেতা অনুর উদ্যোগ কম্বল বিতরণ

যুবলীগ নেতা অনুর উদ্যোগ কম্বল বিতরণ

মোখলেছুর রহমান ধনু, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুর উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা আশ্রয়ণ প্রকল্পে তিনি এ কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক এএইচএম আহসান উল্যা হিরন, যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময়:
আরও পড়ুন
এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে। এ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল থেকে। এছাড়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। রবিবার (২৯ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা। জানা যায়, দেশের স্কুলগুলোতে ২০২৩ সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হয় আগামী ১৮ ডিসেম্বর থেকে। কোনো জরিমানা ছাড়া তা চলবে ৫:
আরও পড়ুন
রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদ আহমেদ আবির, রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) ৭টিসহ ২৬টি প্রকল্প উদ্বোধন করেছেন, যার প্রকল্প ব্যয় প্রায় ১,৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা। তিনি ৩৭৬ দশমিক ২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মাণাধীন আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে যোগদান করে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারি সুত্র জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলো হলো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। রাজশাহী সিটি করপোরেশন প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে ম্যুরালটি নির্মাণ করেছে। এছাড়া সিটি করপোরেশন আরো যেসব প্রকল্প:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র,স্মার্ট শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোয়াঁ লাগাতে হবে। তাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে মনোহরদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে আধুনিক ও ডিজিটাইলেশন করেছে। প্রতিটি স্কুল কলেজে মাল্টিমিডিয়াম ক্লাস রুম ও আধুনিক ল্যাব:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.