জাতীয়

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলেছে ১৬টি পুরনো অস্ত্র

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলেছে ১৬টি পুরনো অস্ত্র

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি অস্ত্র। ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এগুলোর সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারি বাড়ির ঘটনাস্থল থেকে এগুলো জব্দ করে। ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মনোয়ার হোসেন বলেন, ‘আমার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়তে গেলে আমরা একটি স্থানে অস্ত্রগুলো দেখতে পাই। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করি। আমাদের বাড়ি ও এলাকায় অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হয়তো এগুলো কেউ রেখে থাকতে পারেন বলে আমাদের ধারণা।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ‘অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন:
আরও পড়ুন
নোয়াখালীতে দৈনিক মানবজমিনের ২৫ বর্ষ রজতজয়ন্তী উদযাপন

নোয়াখালীতে দৈনিক মানবজমিনের ২৫ বর্ষ রজতজয়ন্তী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: দেশের একমাত্র ট্যাবলয়েড জাতীয় 'দৈনিক মানব জমিন ' পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নোয়াখালীতে কেককাটা, আলোচনা সভা ও র‌্যালি সহ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। বুধবার(১৫ই ফেব্রæয়ারি) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে এই ২৫ তম রজতজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে 'দৈনিক মানবজমিন'র নোয়াখালী জেলার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল এর সভাপতিত্বে ও সাংবাদিক এ.আর আজাদ সোহেলের সঞ্চালনায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মেসবাহুল হক মিঠু, সাবেক সহসভাপতি শাহ ইমরান সুজন, দৈনিক:
আরও পড়ুন
২ যুগে যুগান্তর- রায়পুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২ যুগে যুগান্তর- রায়পুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রদীপ কুমার রায় : সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনেই যুগান্তর সেরা--এমপি নয়ন সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনে যুগান্তর আজ দেশের সেরা পত্রিকা-। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র। বৃহস্পতিবার বিকাল চারটার সময় লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ র্যা লি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় "রায়পুর স্বজন সমাবেশে"র উদ্যোগে উপজেলার প্রেস ক্লাব হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তরের রায়পুর উপজেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য:
আরও পড়ুন
রায়পুরে মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রায়পুরে মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায় : লক্ষীপুরের রায়পুরে ১৬ ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা মাঠ প্রঙ্গন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন। লক্ষীপুর ০২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। উদ্ধোধন করেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিশেষ অতিথি উপস্তিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহ অফিসার অনজন দাশ, রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া। মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা হুমাউন কবির ভাট এর সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন রায়পুর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার (ভারপাপ্ত) টিপু সুলতান, প্রতিষ্ঠানের পরিচালক নুর উদ্দিন ভাট শিবলু, উপজেলা:
আরও পড়ুন
বানিয়াচংয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

বানিয়াচংয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধিঃ পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা ও অনুশীলন করতে হবে বলে বলেছেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। বানিয়াচংয়ের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখা যাবে। খেলাধুলা করে সফলতা অর্জন করতে পারলে নিজের ব্যাক্তিত্বর প্রকাশ ঘটানোর পাশাপাশি নিজের ও পরিবার, প্রতিষ্ঠান এবং দেশের জন্য গৌরব বয়ে আনা যায়। শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা ২০২৩,শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩,কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন:
আরও পড়ুন
নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দার চন্দ্রডিঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপি’র কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারী রাত ১.৩০ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল।দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রডিঙ্গা নামক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারী মাথায় কাপড়ের:
আরও পড়ুন
নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু নিহত

নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু নিহত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৫) নামে সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকার সময় বারহাট্টা সদর ইউনিয়নের ইসপিঞ্জাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পাপ্পু মজুমদার নেত্রকোণা শহরের পাটপট্টি এলাকা বাসিন্দা এবং দ্রীক অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাপ্পু মজুমদার তার ছোট ছেলেকে সাথে নিয়ে মোহনগঞ্জের দিকে নিজ বাইকে করে যেতে ছিলেন। ইসপিঞ্জারপুর রেলক্রসিং সংলগ্ন স্থানে এসে দোকানের পাশে তার বাইকটি থামিয়ে ছেলেকে একটি দোকানের বেঞ্চে বসিয়ে কানে এয়ারফোন লাগিয়ে কথা বলতে বলতে রেল লাইনের পথ ধরে পূর্ব দিকে যান। কিছু দুর যাওয়ার পর তিনি ঘুরে আবার পশ্চিম দিকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রী প্রেমিককে হত্যা : স্বামীর  আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্ত্রী প্রেমিককে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া প্রেমিক ইউসুফসহ স্ত্রী রিনা বেগমকে হত্যার দায়ে ইব্রাহিম খলিল (৪০) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। পিপি জসিম আরও বলেন, রিনা ও তার পরকিয়া প্রেমিক ইউসুফ অনৈতিক কাজে লিপ্ত ছিল। বাড়িতে এসে ঘটনাটি দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ইব্রাহিম তার স্ত্রী রিনা ও ইউছুফকে কুপিয়ে হত্যা করে। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ১০ লাখ টাকার ক্যাবল নিলো দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে ১০ লাখ টাকার ক্যাবল নিলো দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর কেবল নেটওয়ার্কের প্রায় ১০ লক্ষাধিক টাকার ডিস ও ইন্টারনেট লাইনের ক্যাবল (তার) ছিঁড়ে নিয়েছে দূর্বৃত্তরা। সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে পূর্বপরিকল্পিত ভাবে এ তারগুলো কেটে নেয় একটি চক্র। এবিষয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ মুরাদ হোসেন লক্ষ্মীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছে, যার নং ৬৭৮/২৩। মুরাদ হোসেন অভিযোগ করে বলেন, গত দুই দিনে সদর উপজেলার দালাল বাজার, হামছাদী, ভবের হাট, জকসিন, কাজীর দীঘির পাড়, কালী বাজার, মজু চৌধুরী ঘাট, বাসু বাজার, আমিন বাজার ও জুগীরহাট এলাকায় থেকে আমাদের প্রায় ১০ লাখ টাকার ডিস ও ইন্টারনেট লাইনের ক্যাবল তার ছিঁড়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র, যা সিসি ক্যামরায় ধারণ করা রয়েছে। বিষয়টি:
আরও পড়ুন
ইবিতে বসন্ত বরণ ও অমর একুশে বইমেলা শুরু

ইবিতে বসন্ত বরণ ও অমর একুশে বইমেলা শুরু

ইবি সংবাদদাতা: পহেলা ফাল্গুন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্দেগ্যে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। একই সাথে আজ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন অমর একুশে বই মেলা শুরু হয়েছে। সকাল ১০ টার দিকে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন মিলে প্রায় অর্ধশত স্টল বসেছে। পরে বেলা ১১ টার দিকে বাংলা মঞ্চে বসন্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্দেগ্যে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.