জাতীয়

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে পাঠানো হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন
ফরিদপুরের চরভদ্রাসনে  কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয়তাবাদী কৃষক দলের চরভদ্রাসন উপজেলা শাখার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬এপ্রিল) চরভদ্রাসন উপজেলার মৌলবীচর হাইস্কুলের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষকদলের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান এ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবুল হাসান সহশিক্ষা বিষয়ক সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় সংসদ, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,। এ সময় আরো বক্তব্য রাখেন,মহানগর কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, মোঃ মুরাদ হোসেন সচিব ফরিদপুর জেলা কৃষকদল,বিএনপি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় ২৭ মাস কারাভোগ : পুলিশসহ ৪ জনের নামে মামলা

লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় ২৭ মাস কারাভোগ : পুলিশসহ ৪ জনের নামে মামলা

নিখোঁজ স্ত্রীকে হত্যার অভিযোগে ২৭ মাস কারাভোগ করায় লক্ষ্মীপুর আদালতে পুলিশসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদ হোসেন নামের এক দরিদ্র জেলে। রোববার দুপুরে লক্ষ্মীপুর আমলি ম্যাজিষ্ট্রেট (রামগতি) আদালতে। মামলায় দ্বিতীয় স্ত্রী পারুল বেগমের বাবা-মা ও ভাই এবং এক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। অজ্ঞাত নারীর লাশকে পারুলের লাশ অভিহিত করে হত্যা মামলা সাজিয়ে হোসেন ও তার দুই মেয়েকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। ১১ জুন পরবর্তি তারিখ পর্যন্ত এই মামলার প্রতিবেদন দেয়ার জন্য সিআইডিকে নির্দেশনা দেন আদালত। স্বামীর প্রতি অন্যায়-অবিচার করা হচ্ছে শুনে দ্বিতীয় স্ত্রী পারুল বেগম ঢাকায় গৃহকর্তার বাসায় আত্মহত্যা করেন। আর এ ঘটনাকে গোপন করে হোসেনের বিরুদ্ধে পারুলের বাবা-মা ও:
আরও পড়ুন
হাতিয়ার  দ্বীপকন্যা  আয়েশা ফেরদাউস এমপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

হাতিয়ার দ্বীপকন্যা আয়েশা ফেরদাউস এমপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৬ এপ্রিল সকাল ১০ টা, ১নং হরনী ও ২নং চানন্দী ইউনিয়নে দ্বীপবন্ধু সাবেক এমপি জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী ও দ্বীপকন্যা হাতিয়ার গণমানুষের নেত্রী আয়েশা ফেরদাউস এম.পি এর পক্ষ থেকে ঈদ উপহার শাড়ী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন ১ নং হরনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, ২ নং চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার উদ্দীন ।
আরও পড়ুন
রাজশাহীতে মাদকসহ যুবলীগ নেতা আটক

রাজশাহীতে মাদকসহ যুবলীগ নেতা আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে নাটোরের নলডাঙ্গা, নওগাঁর আত্রাই ও মান্দা এবং রাজশাহীর দুর্গাপুর ও বাগমারার তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। শনিবার সন্ধ্যায় সে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা নিয়ে চেউখালী:
আরও পড়ুন
ফেইজবুকে যুবদল নেতাকে ধরিয়ে দিতে ছাত্রলীগ নেতার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ফেইজবুকে যুবদল নেতাকে ধরিয়ে দিতে ছাত্রলীগ নেতার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য ও জেলা যুবদলের নেতা মোঃ কাউছার মালকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিন মাল। ১৫ এপ্রিল (শনিবার) সামাজিক মাধ্যম ফেসবুক থেকে মহিন মাল এই ঘোষনা দিলে তা মুহুত্বেই ভাইরাল হয়ে উপজেলাব্যাপী সর্বস্তরের জনসাধারনের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত শনিবার (৮এপ্রিল) বিকেলে রামগঞ্জ পৌর নন্দনপুর এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষ জের ধরে বিএনপির ৩০০ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। একই মামলায় যুবদল নেতা কাউছার মালও আসামী থাকায় তারা এ ঘোষনা দেয়। এদিকে:
আরও পড়ুন
রামগঞ্জে ৩০ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিচ্ছেন আনোয়ার খান এমপি

রামগঞ্জে ৩০ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিচ্ছেন আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সব ইউনিয়নে ‘দেশরতœ শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার বিতরণ’ শুরু হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপির উদ্যোগে সপ্তাহব্যাপী এই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩০ হাজার দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, সেমাই, তেল ও চিনির একটি প্যাকেট। শনিবার সকাল ১১টার দিকে দরবেশপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আনোয়ার হোসেন খান এমপি। এর আগে পশ্চিম শোশালিয়া, পানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, লামচর, কাঞ্চনপুর ও নোয়াগাঁও ইউনিয়নে বিতরণ অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রাশাসক আনোয়ার হোসাইন আখন্দ,রামগঞ্জ:
আরও পড়ুন
সোনাইমুড়ীতে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ

সোনাইমুড়ীতে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ

মোঃবদিউজ্জামান (বি চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীতে ১৫ এপ্রিল সারা দিন ব্যাপী রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশন উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাটখিল সোনাইমুড়ী উপজেলার ১৬২ ওয়ার্ডে ৩০ হাজার দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব সমীর, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, ভিপি মিজানুর রহমান, জেলা যুবলীগ সদস্য রিয়াজ খাঁন সহ প্রমুখ।এ সময় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসলে এ দেশের দরিদ্র মানুষ কিছু পায়।
আরও পড়ুন
ঘাট থেকে সরকারি ৩৫৪ বস্তা চাল জব্দ, আটক ১

ঘাট থেকে সরকারি ৩৫৪ বস্তা চাল জব্দ, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রি হওয়া প্রায় সাড়ে ১৭ টন (৩৫৪ বস্তা) চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রসুলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। এসময় নেত্রকোণার সদরের চল্লিশার এলাকার ফজর উদ্দিনের ছেলে লুৎফুর মিয়াকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলা খাদ্য গুদাম থেকে ১৭ টন ৫৫৪ কেজি সরকারি চাল শুক্রবার রাতে বের করে উপজেলার রসুলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন গিয়ে চালগুলো জব্দ করে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কবীর:
আরও পড়ুন
বিআরটিএ’র লাইসেন্সসহ ৭ দফা দাবীতে অটোরিকশা মালিক-শ্রমিকদের মহা সমাবেশ

বিআরটিএ’র লাইসেন্সসহ ৭ দফা দাবীতে অটোরিকশা মালিক-শ্রমিকদের মহা সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত অটোরিকশা, থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের লাইসেন্সসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মহা সমাবেশ করেছে অটোরিকশা ব্যবসায়ী ও মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রিকশা, ব্যটারি রিকশা- ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় লক্ষ্মীপুর, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার অটোরিকশা মালিক-শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলো। পরে ৭দফা দাবীতে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, ‘রিকশা, ব্যটারি রিকশা- ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপুন, সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাংলাদেশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.