জাতীয়

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যার ঘটনায় মো. সবুজ (৩১) ও আজিজুল ইসলাম বাবুল (৩২) নামের এজহার নামিয় দুই আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাফুজ্জামান আশরাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দি গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে মো. সবুজ (৩১) ও মো. তাজল ইসলামের ছেলে আজিজুল ইসলাম বাবলু (৩২)। তারা দুজন নোমান ও রাকিব হত্যা মামলার এজারভূক্ত আসামী। অপরজন মো. ইসমাইল হোসেন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের মো.:
আরও পড়ুন
নেত্রকোণার মোহনগঞ্জে ধান কেটে দিলেন জবি ছাত্রলীগ নেতা শাওন

নেত্রকোণার মোহনগঞ্জে ধান কেটে দিলেন জবি ছাত্রলীগ নেতা শাওন

নেত্রকোণা প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আহ্বানে সাড়া দিয়ে জেলায় জেলায় চলছে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর নেতা তানভীর হোসেন শাওনের নেতৃত্বে তারই নিজ জন্মস্থান নেত্রকোণার জেলার মোহনগঞ্জ উপজেলায় এ ধান কাটা কর্মসূচি পরিচালিত হয়। বৃহস্পতিবার‍ (২৭ এপ্রিল) সকাল ১১টায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় কৃষক সুজন মিয়া জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান:
আরও পড়ুন
সনাতন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিচারের দাবিতে মানববন্ধন

সনাতন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিচারের দাবিতে মানববন্ধন

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা প্রতিনিধিঃ সনাতন ধর্মের এক পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে গালিগালাজ ও ধর্ম নিয়ে কটুক্তি করায় বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর শাস্তির দাবীতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, সোমবার বামনার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে বামনা থানার উপ-পুলিশ পরিদর্শক দিবাকর কয়েকজন পুলিশ সদস্য নিয়ে যায়। এসময় ছালাম না দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ওই পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সনাতন ধর্ম নিয়ে মালাউন বলে কটুক্তি:
আরও পড়ুন
ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত­ এলাকা পরিদর্শনে এমপি ডা. মনসুর রহমান

ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত­ এলাকা পরিদর্শনে এমপি ডা. মনসুর রহমান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান। বৃহস্পতিবার সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান দলীয় নেতাকর্মী ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাস পিএএ, জিউপাড়া ইউপি চেয়ারম্যান শাহানারা বেগম সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বুধবার বিকেলে দুর্গাপুর-পুঠিয়া উপজেলার কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায় এবং আম বাগান সহ বিভিন্ন ধরনের কাঁচা ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে অসহায় হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত:
আরও পড়ুন
রামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরের অভিযোগ

রামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরের অভিযোগ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের জিয়াা শপিং কমপ্লেক্সে চাঁদার দাবিতে দ্বিতীয় ও তৃতীয় তলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ অলি উল্ল্যা ও স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৃষ্ট ঘটনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগন বাদী হয়ে রামগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভুগী ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে:
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের গণ্ডগোহালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন। নিহত সোহেল রানা দুর্গাপুর উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়নের আনুলিয়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী আরমান আলী বলেন, রাতে সোহেল রানা পুঠিয়া থেকে মোটরসাইকেল নিয়ে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গণ্ডগোহালী নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের নিচের দিকে নেমে আসে। এ সময় ঝড়-বৃষ্টিতে সড়ক ভেজা ও ডালপালা পড়ে থাকায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তার পরই দ্রুত ট্রাকটা চলে যায়।:
আরও পড়ুন
তজুমদ্দিনে জমির বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ নারীসহ আহত-২৮

তজুমদ্দিনে জমির বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ নারীসহ আহত-২৮

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে জমিজমার বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উভয় গ্রুপের ১৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের দর্জি বাড়ির মোস্তাফিজ দর্জি একই বাড়ির জাকির হোসেনের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। অনেক দেনদরবার করেও যখন মোস্তাফিজ জাকিরের চলাচলের রাস্তা খুলে দেয়নি তখন জাকির মোস্তাফিজের টয়লেটে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এঘটনায় উভয় পক্ষ চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। বুধবার (২৬ এপ্রিল) বিকালে ঘটনাটি মিমাংসা করতে চেয়ারম্যানের আসার অপেক্ষা করছেন গ্রাম্য শালিশসহ উভয়:
আরও পড়ুন
গুনীজন সম্মাননা পেলেন মানবিক ডাক্তার সালেহ আহমেদ

গুনীজন সম্মাননা পেলেন মানবিক ডাক্তার সালেহ আহমেদ

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী): গুণীজন সম্মাননা পেলেন মানবিক ডাঃ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর,এম,ও এবং ফেয়ার ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোবারক উল্যাহ্ স্মৃতি ফাউন্ডেশন ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক & কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী, মানবিক ডাক্তার সালেহ আহমেদ ( সোহেল) চিকিৎসা ও সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য চৌমুহনী সরকারি এস. এ. কলেজ ও আবুল_খায়ের_উচ্চ_বিদ্­যালয়ের এ্যালামনাই সংঘঠনের পক্ষ থেকে এ পদক প্রদান করেন। ২৪শে এপ্রিল ২৩ইং রোজঃ সোমবার স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, আলোচনা শেষে চিকিৎসা ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য সমাজের গুণী মানুষদের হাতে আমন্ত্রিত অতিথিরা এ:
আরও পড়ুন
সেরা সংগঠক হলেন কুড়িগ্রামের স্বপ্ন

সেরা সংগঠক হলেন কুড়িগ্রামের স্বপ্ন

দীর্ঘ এক যুগ ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, অদম্য মেধাবী শিক্ষার্থী, শীতার্ত মানুষ ও বন্যায় ডুবে যাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন কুড়িগ্রামের যুবক সোহেল রানা স্বপ্ন। তার এই কার্যক্রম সমাজে বিশেষ অবদান রাখায় সেরা সংগঠক হিসেবে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রামের রাজিবপুর মডেল প্রেসক্লাব। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজিবপুর শিশু পার্কের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোহেল রানা স্বপ্ন'র হাতে ক্রেস্ট তুলে দেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী। এসময় তিনিসহ সমাজের বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট বারোজন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার পর সোহেল রানা স্বপ্নর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে পুরস্কারের জন্য কোনোদিন কাজ করিনি।:
আরও পড়ুন
চাকরি হারালেন পুলিশ কনস্টেবল শওকত

চাকরি হারালেন পুলিশ কনস্টেবল শওকত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা। পরে আদেশের কপি পাঠানো হয় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দপ্তরে। চাকরিচ্যুত শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙামাটিতে যান। সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। তিনি চাকরির পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করেন। চাকরিচ্যুতির আদেশে বলা হয়, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.