জাতীয়

৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

খুলনা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার সোমবার (১৫ মে) সকাল ১০ টায় ৩নং লতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ ইং অর্থবছরের বাজেট মিটিং উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস, ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল, ইউপি সদস্য মঙ্গল মন্ডল ,পুলকেশ রায়, মোঃ বাবলু সরদার, স্বপ্নন মন্ডল, বিজন হালদার, মোঃ আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, মোঃ শওকত হাওলাদার, মোঃ ফেরদৌস ঢালী, বিনতা বিশ্বাস, রিনা পারভীন,, চম্পা বেগম।
আরও পড়ুন
ইবিতে র‌্যাগিং বিরোধী র‌্যালি

ইবিতে র‌্যাগিং বিরোধী র‌্যালি

ইবি সংবাদদাতা: ‘র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে র‌্যাগিং বিরোধী র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবন চত্ত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, এন্টি র‌্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ অন্যরা। একই সময়ে বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে:
আরও পড়ুন
দুর্গাপুরে চেয়ারম্যানের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

দুর্গাপুরে চেয়ারম্যানের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে ইউনিয়ন পরিষদে ডেকে চেয়ারম্যানের অফিস কক্ষে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ৫নং ঝালুকা ইউপির চেয়ারম্যান আকতার আলী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে লাঞ্ছিতের শিকার হয়েছেন ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাব্বিল। রোববার দুপুর থেকে দফায় দফায় চেয়ারম্যান সমর্থক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ইউপি চত্বর ও আমগাছী বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আকতার আলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাব্বিলকে রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে:
আরও পড়ুন
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস এখন বহিরাগত দালালদের নিয়ন্ত্রনে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) খাদেমুল ইসলাম প্রায় ৪ বছর ধরে একই অফিসে থাকায় সেবা গ্রহিতাদের কাছ থেকে অনৈতিক ভাবে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। ওই অফিসে নায়েব খাদেমুলের পাশে বসে চুক্তি ভিক্তিক কম্পিউটার অপারেটর তুহিন নামের এক যুবক টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। এসব দুর্নীতিবাজ ব্যাক্তির কারনে ভুমি অফিস এখন গ্রাহকদের হয়রানি নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা:
আরও পড়ুন
রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা উপকূলের লক্ষ্মীপুরের রামগতিতে সুপার সাইক্লোন মোখার ক্ষয়ক্ষতিবিহীন অতিক্রম করেছে। দিনভর ছিল সামান্য গুড়িগুড়ি বৃষ্টি । মেঘনা নদীতে ছিল স্বাভাবিক জোয়ার। ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা পরিষদ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেয়। ৩৫ টি সাইক্লোন শেল্টার প্রক্যেকটি ধুয়ে মুছে প্রস্তুত করে রাখা হয়েছিল। মানুষকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং চরাঞ্চল ও দ্বীপ চরে মাইকিং করা হয়। চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া ও মধ্য চর আবদুল্যার দ্বীপ চর সমূহে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। সিপিপি কর্মীরা এবং আনসার ভিডিপি সদস্যরা ব্যাপক প্রচারনা করে। মেঘনা পাড়ের নদী তীরবর্তী বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য:
আরও পড়ুন
বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৩ মে) দিনব্যাপী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্বেরাত,হামদ-নাত,রচন­া(বাংলা-ইংরেজী),বক্ত­ব্য, কবিতা আবৃত্তি,সংগীত, তাতক্ষনিক অভিনয়, নির্ধারিত বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক,খ,গ,ঘ চারটি গ্রুপে প্রতিযোগিদের ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন কলেজ,বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ বিচারক প্যানেলের দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতাটি নান্দনিক ও সুষ্ঠু,নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। সার্বিক দায়িত্ব পালন করেছেন বানিয়াচং উপজেলা:
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে’

‘প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ মোখা থেকে রক্ষা পেয়েছে’

প্রধানমন্ত্রীর নেক আমলের জন্য বাংলাদেশ ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। যে দেশের সরকার প্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে বলেও জানান প্রতিমন্ত্রী। রোববার (১৪ মে) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারীতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। তবে সেইন্টমার্টিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কি.মি. বেগে বাতাস বয়ে গেছে। এদিকে, ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে থাকায় বাংলাদেশ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তবে মোখার কিছু অংশ সমুদ্রে থাকায় সমুদ্র এখনও উত্তাল রয়েছে বলেও জানান তিনি। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে:
আরও পড়ুন
মোখার কেন্দ্রের গতি ১৮০ কি.মি., তাণ্ডব চালাচ্ছে উপকূলে

মোখার কেন্দ্রের গতি ১৮০ কি.মি., তাণ্ডব চালাচ্ছে উপকূলে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার উপকূলে তাণ্ডব চালাচ্ছে। কেন্দ্রে এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, মোখার কেন্দ্র উপকূলে উঠছে। সন্ধ্যা নাগাদ সম্পূর্ণ ঝড়টি উপকূল অতিক্রম করবে। এক পূর্বাভাসে বলা হয়েছে, ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৯.৭° উত্তর অক্ষাংশ এবং ৯২.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি রোববার (১৪ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ সিটুয়ের (মিয়ানমার) কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল:
আরও পড়ুন
মোখার আঘাতে লন্ডভন্ড সেন্টমার্টিন , ২ জনের মৃত্যু

মোখার আঘাতে লন্ডভন্ড সেন্টমার্টিন , ২ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এই প্রবাল দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানান সেখানকার বাসিন্দারা। আজ রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিনে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তান্ডবে গাছচাপায় এক নারীর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় মোট দুজন মারা গেছেন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে গাছচাপা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
আরও পড়ুন
তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’

তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে উপকূলে শুরু হয়েছে বাতাস ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মোখা আরও উত্তর বা উত্তর–পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আজ রবিবার (১৪ মে) বিকেলের মধ্যেই এটি কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করবে। এক্ষেত্রে দুপুর ১২টা থেকে পরবর্তী তিন ঘণ্টা চলবে ভয়াবহ তাণ্ডব। তবে সেটি মিয়ানমারের দিকেই বেশি হবে। আজ সকাল পৌনে ১০টায় দেওয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, মোখা তাণ্ডবে আজ দুপুর ১২টার পর কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টি হতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.