জাতীয়

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তাঁর কন্যা শেখ হাসিনা। এরপর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকদের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ দিন বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় তাঁর কন্যা শেখ হাসিনাকে। এরপর ১৯৮১ সালের ১৭ মে তিনি:
আরও পড়ুন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পর দেশে বেড়েছে ঝড়-বৃষ্টির প্রবণতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলছে না সূর্যের দেখা। বুধবার (১৭ মে) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে:
আরও পড়ুন
ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নাহিদ-রাসেল

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নাহিদ-রাসেল

ইবি সংবাদদাতা: রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৩-২৪ রোটা বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ মে) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিশ্বিবদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের ৪২০ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রোটা. আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার রোটা. শামিমুল ইসলাম সুমন ও রোটা. সাদিয়া সুলতানা। পরে সংগঠনটির প্রধান উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে মাদকসহ যুবককে ধরিয়ে দিলেন ইউপি  চেয়ারম্যান

কোম্পানীগঞ্জে মাদকসহ যুবককে ধরিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধিঃ নো­য়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি ১৬ মে দুপরে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মন্নান ডাঃ বাড়ীর সামনে থেকে ইয়াবা এবং ৫০০ গ্রাম গাজা সহ এক যুবককে আটক করে কোম্পানীগঞ্জ থানার অফিসারের হাতে বুঝিয়ে দিলেন। চেয়ারম্যান জায়দল হক ( কচি) বলেন, প্রিয় চরফকিরা বাসী আমি বিশ্বাস করি, আমরা সবাই সকলের অবস্থান থেকে সচেতনতার সাথে ঐক্যবদ্ধ্য হলে ইউনিয়ন থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, চুরি, ইভটিজিং, মাদক সহ সকল অপরাধ কর্মকান্ড বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ্।পরিশেষে একটি সুন্দর সুশৃঙ্খল চরফকিরা ইউনিয়ন গঠনে আপনাদের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।
আরও পড়ুন
একই রশিতে ঝুললেন দুই বন্ধু

একই রশিতে ঝুললেন দুই বন্ধু

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরের মৌচাক আইস মার্কেট এলাকায় একটি কারখানার গাছে এক রশিতে ফাঁস দেয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩ ) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। নিহতরা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন। সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুইজন জুতার কারখানায় চাকরি করতেন। তারা সবসময় একসাথে চলাচল করতেন। তারা ভালো বন্ধুও। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মৌচাকের আইস:
আরও পড়ুন
রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ ১১ কি:মি: সড়কে চরম দূর্ভোগ, সংস্কার হয়নি ২০ বছরেও

রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ ১১ কি:মি: সড়কে চরম দূর্ভোগ, সংস্কার হয়নি ২০ বছরেও

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি লক্ষ্মীপুরের রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ সড়ক। পানি উন্নয়ন বোর্ডের ১১ কিলোমিটারের এ সড়কটিতে এখন পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে। দুরূহ হয়ে পড়েছে হেঁটে চলাচল করাও। তার ওপর বৃষ্টিতে খানা-খন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই। পাশাপাশি এক শ্রেনীর অসাধু লোকজন বেড়ীবাঁধের দু’পাশ দখল করে ভাসমান মানুষদের ভাড়া দিয়ে অবৈধ কার্যকলাপ চালানোরও একাধিক অভিযোগ রয়েছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ, পদ্দা বাজার, দাসপাড়া, বেড়ীর বাজার, ডাগ্গাতলী বাজার ও পৌরসভা সহ লামচর ইউনিয়নের লক্ষাধিক মানুষদের জনবহুল এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু বেড়ীবাঁধের ১১ কিলোমিটারের এ সড়কের আঙ্গারপাড়া,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাত, লন্ডভন্ড ১০ ঘর

লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাত, লন্ডভন্ড ১০ ঘর

লক্ষ্মীপুর সদরে কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ১০টি বসত ঘরবাড়ি। উপড়ে পড়েছে শতশত গাছপালা। এসময় গাছের নিচে চাপা পড়ে এক গরু মারা গেছে। আহত হয়েছে আরও দুই গরু। সোমবার (১৫ মে) রাত ১০টা ১২ মিনিটে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে হঠাৎ বয়ে যায় (ঘূর্ণিঝড়) টর্নেডো। কয়েক সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর। মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টার দিকে পিয়ারাপুর গ্রামে সরেজমিনে দেখা যায়, শামসুদ্দিন পাটোয়ারীর বিধ্বস্ত ঘরবাড়ি ও উপড়ে পড়ে গেছে গাছ-পালা। গ্রামের লোকমান হোসেনের এক গরুর মারা গেছে, আহত হয়েছে আরও দুইটি। বিধ্বস্ত হয়েছে ৩টি ঘর। এছাড়া মো. মিজানুর রহমান নাছিরের বসত ঘর, মাকছুদুর:
আরও পড়ুন
বেগমগঞ্জের রাজগঞ্জ কলেজের পাঠদানে অনুমতি

বেগমগঞ্জের রাজগঞ্জ কলেজের পাঠদানে অনুমতি

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী): নোয়াখালী প্রতিনিধিঃ কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটওয়ারী থেকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পাঠদান অনুমতি পত্র গ্রহণ করেন জসিম উদ্দিন প্রধান শিক্ষক, রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় সভাপতি ও রাজগন্জ ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর চৌধুরী সেলিম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আরও পড়ুন
ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও বিভাগের সাবেক সভাপতি ড. রাকিবা ইয়াসমিনসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বাংলাদেশ চেঞ্জ:
আরও পড়ুন
ইবির লালন হলের নতুন প্রভোস্ট ড. আকতার হোসেন

ইবির লালন হলের নতুন প্রভোস্ট ড. আকতার হোসেন

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশ সূত্রে, লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.