রামগঞ্জে চেয়ারম্যান জিসানের সংবাদ সম্মেলন
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসানের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ উল্যার ছেলে আবদুল্লাহ আল মামুন তার নিজস্ব ফেইসবুক ফেইজে উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে অপপ্রচার করে। উক্ত বিষয়টি পানপাড়া বাজার কেন্দ্রিক হওয়ায় মঙ্গলবার(১৩জুন) সন্ধ্যা পানপাড়া বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজার কমিটির নিজস্ব কার্যালয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । পানপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ আলম জানান, ৬নং লামচর ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান পাটোয়ারীর বিরুদ্ধে সাবেক:
