জাতীয়

আজ থেকে বন্ধ সব কোচিং সেন্টার

আজ থেকে বন্ধ সব কোচিং সেন্টার

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৩ শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট। আর এ উপলক্ষে প্রশ্নফাঁস এড়াতে সারাদেশে সব কোচিং সেন্টার সোমবার (১৪ আগস্ট) থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তথা প্রায় দেড়মাস বন্ধ থাকবে। গত মঙ্গলবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস এড়াতে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী ১৭ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে সূচি:
আরও পড়ুন
লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাওয়া বিতরণ

লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাওয়া বিতরণ

গত ১৩ আগস্ট ২০২৩ লক্ষ্মীপুর জেলায় একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় "লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল" পরিদর্শন করেন সাবেক অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিআরটিএ জনাব ডঃ কামরুল আহসান, এই সময় আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রধান সমন্বয়ক জনাব জেড এম ফারুকী, লক্ষ্মীপুর পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জনাব জসিম উদ্দিন, লক্ষীপুর সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি জনাব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষীপুর প্রাক্তন সহকারী শিক্ষক জনাব মোশারফ হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর টিআইপি এরিয়া ম্যানেজার উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসরিন আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন ব্যক্তিরা প্রতিবন্ধী সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং আলোচনা শেষে:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রায়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রায়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাইসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। প্রধান অতিথির বক্তব্যে অনজন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, 'স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ:
আরও পড়ুন
ইবির আইন বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবির আইন বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের আয়োজনে ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. সেলিম ত্বোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান ও:
আরও পড়ুন
১২তম দিনের মতো ইবি কর্মকর্তাদের আন্দোলন চলমান

১২তম দিনের মতো ইবি কর্মকর্তাদের আন্দোলন চলমান

ইবি সংবাদদাতা: ভর্তিতে পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত শিথিলসহ ১২ দফা দাবিতে পাঁচ ঘন্টা (সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত) কর্মবিরতি অব্যাহত রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। রোববার (১৩ আগস্ট) ১২তম দিনের মতো এ আন্দোলন করেন তারা। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ২ঘন্টা করে কর্মবিরতি করে আসছেন কর্মকর্তারা। গত শনিবার (০৫ আগস্ট) থেকে পাঁচ ঘন্টা করে কর্মবিরতি করে আসছেন তারা। জানা যায়, গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জন্য শিক্ষার্থীদের ন্যুনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে৷ তবে পোষ্যদের জন্য ৩০ নম্বরের কম পেলেও আবেদনের দাবি জানান কর্মকর্তারা। এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ:
আরও পড়ুন
বড় ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন ছোট ভাই

বড় ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন ছোট ভাই

পরিবারের হাল ধরতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সাইফুল ইসলাম সবুজ। সৌদি আরব যাওয়ার কিছুদিনের মধ্যে হঠাৎ সাইফুল ইসলাম সবুজের কিডনির সমস্যা ধরা পড়ে। পরে দেশে চলে আসেন সাইফুল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান সাইফুল ইসলাম সবুজের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে ডায়ালাইসিস করেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল হওয়ায় তৈরি হয়েছিল প্রাণসংশয়। এমন সময় আশার প্রদীপ নিয়ে পাশে দাঁড়ান ছোট ভাই। বড় ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন আতাউল ইসলাম। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে। শনিবার (১২ আগস্ট) সকালে ঢাকার বারডেম হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে তারা:
আরও পড়ুন
কমলনগরে নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন 

কমলনগরে নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন 

তারেক আজিজ, পল্লীনিউজ: লক্ষ্মীপুরের কমলনগরে তিন হাজার এক'শ কোটি টাকা বরাদ্দের নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার(১৩আগস্ট) সকালে উপজেলার চর ফলকনের লুধুয়া ও মাতাব্বরহাট মধ্যবর্তী বেড়িবাঁধে এ মানববন্ধনের আয়োজন করে নদীবাঁধ নিয়ে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নদীবাঁধে সংশ্লিষ্ট ঠিকাদারের দুর্নীতির ফলে বেড়িবাঁধ ভেঙে গেছে। খাল কেটে বাঁধ নির্মাণের ফলে আরো বেড়িবাঁধ ভেঙে আরো কয়েকটি খালের সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি যেমন ভেঙে গেছে, তেমনি বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ভেঙে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানববন্ধনে অংশ নেন ভাঙন কবলিত এলাকার শত শত নারী-পুরুষ ও সংগঠনের সদস্যরা। মঞ্চের উদ্যোক্তা:
আরও পড়ুন
ভোর থেকেই মুষলধারে বৃষ্টি

ভোর থেকেই মুষলধারে বৃষ্টি

ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে রোববার (১৩ আগস্ট) ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মধ্যরাতে কিছুটা বিরতি দিলেও ভোর থেকেই রাজধানীতে যেন আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টিপাত। শহরের কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে মুষলধারে। মূলত বঙ্গপোসাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতও হয়েছে। ভোরে মুষলধারে বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারেননি অনেকেই। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি অব্যাহত থাকতে পারেও আরও কয়েকদিন। এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কে ব্যাহত হয় মানুষের চলাচল। যানবাহন কম, অগত্যা বৃষ্টিবন্দি হয়ে আটকা পড়েন অনেকেই। কেউ আশ্রয় নেন সড়কের পাশের ছাউনিতে, আর যাদের ছাতা ছিল তারা:
আরও পড়ুন
১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত তোলা হয়েছে। শনিবার (১২ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার,:
আরও পড়ুন
ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে নেতাকর্মীদের: আনোয়ার খান এমপি

ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে নেতাকর্মীদের: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধুর রূপরেখা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই দেশ আজ উন্নত-সমৃদ্ধ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। শনিবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার খান এমপি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করেন। আনোয়ার খান এমপি বলেন, আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। এই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.