জাতীয়

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় আজ সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।   গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। লন্ডনে চার ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের:
আরও পড়ুন
মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. তবিবুর রহমানকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে খুলনায় পদায়ন করা হয়েছে। বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশাধীন রামানন্দ পালকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফরিদপুর পদায়ন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সিলেট কার্যালয়ের উপপরিচালক মো. ফিরুজুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুর রহমানকে রাজশাহী, মো. শামীম মিঞাকে বরিশাল, মো. শাহরিয়ার হক, মো. কামাল:
আরও পড়ুন
সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

সদরপুরে ইজিবাইক চালককে হত্যা, যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে একটি সরিষার ক্ষেতে শ্বাসরোধ করে ইজিবাইক চালক শাহজাহান বেপারী হত্যার ঘটনায় মো. জসিম মোল্লা (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার জসিম মোল্লা সদরপুরের গিয়াসউদ্দিন বেপারীকান্দী গ্রামের আ. সালাম মোল্লার ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরের শিমুলতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জসিমকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার আরও দুই আসামি মো. আজিজুল মুন্সী (৩২) ও মো. হৃদয় মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ফরিদপুরের:
আরও পড়ুন
শিক্ষা দিবস উপলক্ষে ইবি ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষা দিবস উপলক্ষে ইবি ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা: ৬১তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ’র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সংগঠনটির দলীয় টেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ১ম পর্বে আয়োজন করা হয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার। এ পর্বে বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘৬২ এর শিক্ষা আন্দোলনই ছিল মহান স্বাধীনতার পটভূমি’। উক্ত প্রস্তাবনার পক্ষে সরকারি দলে অংশগ্রহণ করেন নাজমুস সাকিব (প্রধানমন্ত্রী), ইয়াছিন আলী (মন্ত্রী) ও নাহিদ হাসান (সাংসদ)। অপরদিকে প্রস্তাবনার বিপক্ষে বিরোধী দলে সায়েম আহমেদ (বিরোধী দলীয় নেতা), আহমাদ গালিব (বিরোধী দলীয় উপনেতা) ও জিন্নাত মালিয়াত শীমা (বিরোধী দলীয় সাংসদ) অংশগ্রহণ করেন। বিতর্কে বিরোধীদল বিজয়ী হওয়ার গৌরব:
আরও পড়ুন
শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: "সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে আদলেই তৈরি করছেন। তারই ধারাবাহিকতায় বিচ্ছিন্ন চরাঞ্চলে আজ বিদ্যুতের আলো জ্বলছে। গ্রামীণ জনপদে পাকা রাস্তা করে শহরের ভাবমূর্তি ফিরিয়ে এনেছেন। এক সময়ের অতি দরিদ্রের বাংলাদেশকে:
আরও পড়ুন
খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

খুবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কর্মশালার তৃতীয় দিন অতিবাহিত

তানভীর হাসান তন্ময়: খুবি প্রতিনিধি: আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার তৃতীয় দিন আজ। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সময় সম্পর্কে সচেতন হতে হবে। সময়ের সাথে দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরও বেশি যত্নবান হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। আর:
আরও পড়ুন
সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রুপান্তর করতে পারে: এমপি নয়ন

সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রুপান্তর করতে পারে: এমপি নয়ন

তারেক মাহমুদ লক্ষ্মীপুর :  সাংবাদিকতা একটি মহান পেশা।ঐক্যবদ্ধ সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রূপান্তর করতে পারে। সাংবাদিক যদি লিখনির মাধ্যমে সমাজের চিত্রগুলো তুলে ধরে, তাহলে ওই-সমাজের জনগণ সাংবাদিকদের শ্রদ্ধা ও সম্মান করে। আজ রোবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিত সভায় রোজ গার্ডেন হলে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের রায়পুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলায় রাজনীতির একটি সম্প্রীতি রয়েছে।আওয়ামী লীগ এক জায়গায় অবস্থান নিলে বিএনপি আরেক জায়গায় অবস্থান নেয়।এখানে আওয়ামী লীগ-বিএনপি কখনো মুখোমুখি হয়নি।কয়েকদিন আগে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়েছে, পুলিশ মামলা করেছে। কিন্তু:
আরও পড়ুন
নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার কহিনুর বেগম (২৬) নামের এক গৃহবধূর স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী। ১৫ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কহিনুর বেগম। তার দু’টি সন্তান রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে স্বামী আমজাদ আলী। প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন একজন নেশাখোর। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে তার স্ত্রীকে নির্যাতন করে। অনেক কষ্ট করে তার স্ত্রী সংসারের খরচ জোগাড় করত। উপজেলার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা:
আরও পড়ুন
রায়পুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

রায়পুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: "সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে রায়পুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বেলুন উড়িয়ে এ মেলার শুভ সূচনা করেন। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়ন একটি করে স্টল দেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অফিস একটি, উপজেলা নির্বাহী কার্যালয় একটি, আইসিটি বিভাগের স্টলসহ ১৪টি স্টলে স্থানীয় সরকারের নানা সেবা জনসাধারণকে তাৎক্ষণিক প্রদান করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে:
আরও পড়ুন
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০১ (সোনার তরী)-তে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি ছাড়ে ১০টা ১২ মিনিটে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.