খেলাধুলা

ওয়ানডে দলে তামিমের জায়গায় রনি

ওয়ানডে দলে তামিমের জায়গায় রনি

বাংলাদেশে ক্রিকেটে একটা সময় যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন । এরপর তার ১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে টাইগারদের ভরসা ছিলেন তিনি। তবে এই তারকাই বোর্ডের প্রতি চরম অভিমানে! আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ালেন এই ক্রিকেটার। এদিকে তার জায়গায় আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। লম্বা সময় পর দলে ফিরে আয়ারল্যান্ডের:
আরও পড়ুন
কেঁদে কেঁদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

কেঁদে কেঁদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, গতকাল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।  এটা আমার একদিনের সিদ্ধান্ত ছিল না। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
সাগরিকায় আজ মুখোমুখী সাকিব-রশিদ

সাগরিকায় আজ মুখোমুখী সাকিব-রশিদ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর বাকি আর তিন মাস। ৭ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখী হবে টাইগাররা। এর আগে আজ চট্টগ্রামে আফগানদের বাংলাদেশ সফরের দ্বিতীয় পর্বে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল। এ ম্যাচে বিশেষ আকর্ষণ দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রশিদ খানের লড়াই। গত মাসে সফরকারীরা সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে। সাদা পোশাকের খেলার ইতিহাসে রানের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ। এরপর টাইগারদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই আজ খেলতে নামবে আফগানিস্তান। দুই দলেরই সব বিভাগে আছে সেরা মানের ক্রিকেটার। তবে এ সিরিজে সাকিব বনাম রশিদের লড়াইও থাকবে দর্শকদের নজরে। সেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের স্বীকৃতি বিশ্বজনীন।:
আরও পড়ুন
কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে সেমি ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় জামাল ভূঁইয়াদের। টাইগারদের হারিয়ে আজ শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হয় কুয়েত।   যেখানে নির্ধারিত সময় ১-১ ব্যবধানে খেলা ড্র হলে অতিরিক্ত সময় গড়ায় শিরোপার লড়াই। অতিরিক্ত সময়েও গোল না হলে টাইব্রেকারে গড়ায় ফাইনাল। হাইভোল্টেজ পেনাল্টি শুট আউটে কুয়েতকে ৫-৪ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। এদিন ঘরের মাটিতে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যেতে পারত ভারত। কিন্তু,  তৃতীয় মিনিটে ভারতের আকাশ মিশ্রার শট ঠেকিয়ে দেন কুয়েত গোলরক্ষক রহমান মারজুক। অপরদিকে ম্যাচের সাত মিনিটে কাউন্টার অ্যাটাকে প্রথম গোলটা:
আরও পড়ুন
স্মিথের সামনে আরও একটি মাইলফলক

স্মিথের সামনে আরও একটি মাইলফলক

আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ১৫তম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের লিডসে শুরু হবে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ক্যারিয়ারের ১০০তম টেস্টে অংশ নেবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ক্যারিয়ারের ঐতিহাসিক টেস্টে জয়ের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিতে চান স্মিথ। দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি এমনটি জানিয়েছেন। স্মিথ বলেছেন, অস্ট্রেলিয়ার হয়ে আমার আগে ১৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। আমার ঐতিহাসিক টেস্টে জয় পেলে খুব ভালো লাগবে। লিডসে জয় পেলে আমাদের সিরিজ নিশ্চিত হবে। অস্ট্রেলিয়ার হয়ে ৯৯ টেস্টে ৩২টি সেঞ্চুরির:
আরও পড়ুন
মেসিকে ২০২৫ পর্যন্ত বেতন দেবে বার্সেলোনা

মেসিকে ২০২৫ পর্যন্ত বেতন দেবে বার্সেলোনা

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক চুকিয়েছে আরও অনেক আগে। ২০২১ সালেই স্প্যানিশ জায়ান্টদের থেকে বিদায় নিয়ে যোগ দেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে।   দুই বছর সেখানে কাটিয়ে আবারও ঠিকানা বদল করেছেন তিনি। নাম লিখিয়েছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। শীঘ্রই দলটির জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। তবে এখনো কেনো বার্সা থেকে অর্থ পাচ্ছেন সাবেক এই কাতালান কিংবদন্তী? বার্সেলোনা থেকে মেসির বিদায়ের পর অনেক কিছুই হয়েছে পরিবর্তন। ৩৬ বছরের শিরোপা ক্ষরা ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা, পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সৌদি ক্লাবের বিশাল অঙ্কের প্রস্তাব আর ফের বার্সায় ফেরার চেষ্টা, তবে এসবের অবসান ঘটিয়ে লা পুলগা যোগ দিয়েছেন মিয়ামিতে। এদিকে বার্সার সঙ্গে পুনর্মিলন:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্তিনেজ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্তিনেজ

বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ। এর আগে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেখা করেন মার্তিনেজের সঙ্গে।
আরও পড়ুন
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা

সভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুইটি দল এখনো চূড়ান্ত হয়নি। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুই জায়গার লড়াইয়ের সিপার সিক্সে লড়ছে দল গুলো। তারেই ধারাবাহিতায় আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। এদিকে লঙ্কানরা আগেই জানতো আজ রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সে জয় পেলেই তারা নবম দল হিসেবে নিশ্চিত করবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে। বিশ্ব মঞ্চে জায়গা করতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় লঙ্কানরা। এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার স্পিনারদের আধিপত্যে ১৬৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাবে ১৬.৫ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। আর এর মধ্যে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে নবম দল হিসেবে ভারতে অনুষ্ঠেয়:
আরও পড়ুন
পরবর্তী বিপিএল শুরুর সময়সূচি ঘোষণা

পরবর্তী বিপিএল শুরুর সময়সূচি ঘোষণা

দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ( বিপিএল)। টুর্নামেন্ট চলার সময়ে এ নিয়ে থাকে তুমুল উত্তেজনা। চলতি বছরের ফেব্রুয়ারীতে বিপিএলের আসর শেষ হয়েছে। এবার পরবর্তী আসর শুরুর সম্ভাব্য সময় এবং প্লেয়ারস ড্রাফটের সময়কাল সম্পর্কে জানা গেছে। বাংলাদেশের আগামী বছরের শুরতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফলে বিপিএলের সময়সূচি নিয়েও কিছুটা দোটানায় পড়েছে বিসিবি। এখনো চূড়ান্ত না হলেও নির্বাচনের পরে টুর্নামেন্ট শুরুকরতে খুব একটা দেরি করতে চায়না ক্রিকেট বোর্ড। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং বডির সদস্য ইসমাইল হায়দার মল্লিক সময় সূচি এবং নিলামের ব্যাপারে কথা বলেছেন। মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচনের সময়:
আরও পড়ুন
তারকা ফুটবলার নেইমারের বাবা গ্রেপ্তার

তারকা ফুটবলার নেইমারের বাবা গ্রেপ্তার

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের বাবা নেইমার ডি সিলভা সান্তোসকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম ইউওএলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এতে বলা হয়, ব্রাজিলের রাজধানীর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বাড়ি নির্মাণ করছেন নেইমার। কিন্তু স্থানীয় সরকার বেশ কিছু অভিযোগ আনে বাড়িটির বিরুদ্ধে। প্রথমত স্থানীয় পরিবেশ বিভাগের অনুমতি না নেওয়া। এরইমধ্যে নেইমারের বিলাসবহুল বাড়ির নির্মাণকাজ ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে রিও দে জেনেরিও কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলেন, নেইমারের নির্মাণাধীন ওই বাড়িতে মাঙ্গারাচিবা সরকারের পরিবেশমন্ত্রী শায়েন ব্যারেটোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার ডি সিলভা। এসময় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.