জোকোভিচের ২৪ নাকি আলকারাজের প্রথম?
টেনিসের ঐতিহ্যবাহী আসর এবং বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বল্ডনের ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ। হাই ভোল্টেজ ম্যাচে জয়ী হয়ে দুজনেরই রয়েছে ইতিহাস গড়ার সম্ভাবনা। তাই এ দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছে ভক্ত-সমর্থকরা। উইম্বলডনের ফাইনালে আজ এক অর্থে দুই প্রজন্মের লড়াই দেখতে চলেছে বিশ্ব। জোকোভিচ ইতিমধ্যেই টেনিসের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে, নিজেকে নিয়ে গিয়েছেন কিংবদন্তীর পর্যায়ে, তৈরি করেছেন নতুন সব মাইলফলক। অন্যদিকে আলকারাজ এ প্রজন্মের সেরা খেলোয়াড়, বর্তমান র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা যার হাতে রচিত হবে ভবিষ্যত প্রজন্মের ইতিহাস। সার্বিয়ান কিংবদন্তী জোকোভিচ বর্তমানে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক। আর এ অর্জনের পথে তিনি:
