ওয়ানডে দলে তামিমের জায়গায় রনি

শেয়ার

বাংলাদেশে ক্রিকেটে একটা সময় যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন ।

এরপর তার ১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে টাইগারদের ভরসা ছিলেন তিনি। তবে এই তারকাই বোর্ডের প্রতি চরম অভিমানে! আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ালেন এই ক্রিকেটার।

এদিকে তার জায়গায় আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। লম্বা সময় পর দলে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অভিষেকও হয় তার। তবে অভিষেক ম্যাচটা ভুলে যেতে চাইবেন রনি। আউট হন ১৪ বলে ৪ রান করে। এক সিরিজ পরেই অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রনিকে রাখা হয়নি। তামিমের আকষ্মিক অবসর শেষ পর্যন্ত আবার তাঁর দরজা খুলে দিয়েছে। রনি অবশ্য দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। টি-টোয়েন্টি দলের সদস্য নাসুম আহমেদ-শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে আজ সকালে চট্টগ্রাম যান তিনি। তামিমের অবসরে ওয়ানডে দলে বিকল্প ওপেনার আর কেউ নেই। এ জন্যই রনিকে দলে নেওয়া হয়েছে। বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকেও দলে নেওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.