আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা
২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই দলে ছিলেন প্যাট কামিন্স নিজেও। আজ ছিলেন প্রতিপক্ষ শিবিরে। টুর্নামেন্টের সবচেয়ে বেশি আলো ছড়ানো দুই দলই গিয়েছে ফাইনালে। তবে সেই তুলনায় খুব একটা উত্তাপ ছড়ালো না আইপিএলের সতেরতম আসরের ফাইনাল। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে পুরোদমে খেই হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রতিপক্ষের দুর্বলতার চেয়ে অনেক বেশি নিখুঁত ছিল কলকাতা। বোলিং-ব্যাটিং সবই আজ ছিল তাদেরই পক্ষে। একপেশে সেই ফাইনালে ৮ উইকেটের জয় কেকেআর শিবিরকে এনে দিল তাদের তৃতীয় আইপিএল শিরোপা। ২০১২ এবং ২০১৪ সালের পর আবার চ্যাম্পিয়ন হলো শাহরুখ খানের দল। ফাইনালে হায়দরাবাদের দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে:
