খেলাধুলা

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিল তরুণ অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শদের ধারাবাহিকতায় সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে খেলা ম্যাকগার্কের। তবে কেউ চোটে পড়লে হয়ত কপাল খুলতে পারে ম্যাকগার্কের। কারণ, ভ্রমণ রিজার্ভ হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইপিএলে দুর্দান্ত খেলা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে আছেন ম্যাথু শর্ট। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার চোটে পড়লে সুযোগ পাবেন তারা। অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দলের সাথে এক রিজার্ভ খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা থাকলেও ফ্রেজার-ম্যাকগার্কের ফর্ম তাকে দলে সুযোগ করে দিয়েছে।
আরও পড়ুন
তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তবে চার-ছক্কার এই টুর্নামেন্টের আগে টাইগার পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের সিরিজে ইনজুরিতে পেড়েছেন তাসকিন। এদিকে একদিন বাদেই বিশ্বকাপ খেলেতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তাই দ্রুততম সময়ের মধ্যে তাসকিনের বিকল্প পেসার খোঁজা ছাড়া কোনো উপায় নেই বিসিবির সামনে।   জানা গেছে, তাসকিনের বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে। সোমবার (১৩ মে) হাসানের সঙ্গে কথাও বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।   বিকল্প হিসেবে হাসানের বিষয়টি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি বলেন, হাসান আমাদের পুলের সদস্য। চট্টগ্রামে তিন:
আরও পড়ুন
টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস

টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার মাত্র একটি জয় দূরে ছিল বসুন্ধরা কিংস। আজ মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সেই নতুন ইতিহাস গড়ে ফেললো অস্কার ব্রুজোনের শিষ্যরা। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২-১ গোলে জয় তুলে নিয়েছে কিংস। জোড়া গোল করেছেন দলটির ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু। ১৫ ম্যাচ খেলে ১৩টি জয় ও ১টি ড্রয়ে ৪০ পয়েন্ট হলো চ্যাম্পিয়ন বসুন্ধরার। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ২৮ পয়েন্ট। পরের তিন ম্যাচে জিতলেও কিংসকে ধরতে পারবে না তারা। আর মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে:
আরও পড়ুন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে শান্তরা।   সেই লক্ষ্যে দলে ৩ পরিবর্তন নিয়ে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও এবার খেলা গড়াবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তাই প্রথমে ব্যাটিং করতে মাঠে নামছে টাইগাররা।
আরও পড়ুন
আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি আর নেই

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি আর নেই

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন থাকা অবস্থায় মারা গেলেন দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ সেজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে ঘরের মাঠে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বলেছে, ‘খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আর্জেন্টিনার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সেজার লুইস মেনোত্তি মারা গেছেন। ’ লিওনেল মেসি এরপর ইনস্টাগ্রামে তার পরিবার ও তার জন্য সমবেদনা জানান। খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি পেলের সঙ্গে সান্তোসে খেলেছেন মেনোত্তি। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন ১১টি ম্যাচে। খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর প্রায়:
আরও পড়ুন
হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে চান না অধিনায়ক

হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে চান না অধিনায়ক

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ওভারে ১৭ রানে ডিফেন্ড করতে হতো। কিন্তু তা করতে পারেননি মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম ৩ বলেই ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। তারপরও ম্যাচ হারের দায় মুস্তাফিজকে কাঁধে দিতে নারাজ রুতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজের করা শেষ ওভারের প্রথম বলেই ছয় মারেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস। দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারেন। তিন নম্বর বলটি নো করেন মুস্তাফিজ। ফ্রি হিটকে আবার চার বানিয়ে ৩ বল আগেই লক্ষ্ণৌকে ম্যাচ জেতান স্টয়নিস। ৩ ওভার ৩ বলে ৫১ রান দেন বাংলাদেশের এই পেসার। রুতুরাজ মনে করেন, এই উইকেটে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ:
আরও পড়ুন
রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেল আল তাইয়ে

রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেল আল তাইয়ে

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও গতি আর ছন্দে ভেলকি দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পায়ের জাদুতে বয়সটাকে স্রেফ একটা সংখ্যায় আটকে দিচ্ছেন এই পর্তুগিজ তারকা। শনিবার রাতে সৌদি লিগের অবনমন অঞ্চলের দল আল তাইয়ের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন। করেছেন ক্যারিয়ারের ৬৪ তম হ্যাটট্রিক। বিজ্ঞাপন সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়েকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। যেখানে একাই ৩ গোল করেছেন রোনালদো। ম্যাচের ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসর। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিট পর গোল করে সমতা টানেন ভার্জিল। কিন্তু ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। আর সেটাই যেন:
আরও পড়ুন
একাদশে মুস্তাফিজ, উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করবে চেন্নাই

একাদশে মুস্তাফিজ, উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করবে চেন্নাই

জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে রেখেই দলটি একাদশ সাজিয়েছে। তবে টস হেরে আগে ফিল্ডিং করবে চেন্নাই। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সার্কাস বোর্ড নামে পরিচিতি দিয়েছিল সমর্থকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেটটাকেই সার্কাসে পরিণত করেছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা। যার মূল কেন্দ্রে ছিলেন তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এবং বিশ্বকাপের আগে সাকিবের দেওয়া সাক্ষাৎকার। এবার নতুন করে সার্কাসে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান। যেখানে সার্কাসটির ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছে দেশের একটি মোবাইল আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনআলাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিলো দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত একটি মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনআলাপ:
আরও পড়ুন
ওয়ানডে র‌্যাংকিংয়ে দেশের সেরা বোলার এখন শরিফুল

ওয়ানডে র‌্যাংকিংয়ে দেশের সেরা বোলার এখন শরিফুল

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোনো বোলারের এখন এটাই সেরা অবস্থান। সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের। বাংলাদেশের পক্ষে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি। শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার। ৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.