খেলাধুলা

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা। বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও এ আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ। এ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে টাইগাররা। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের রেকর্ড এবারই গড়ল বাংলাদেশ। শুরুটা হয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে টাইগাররা নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত:
আরও পড়ুন
যত ওভারে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ

যত ওভারে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিতে ওঠার লড়াইয়ে বল হাতে আফগানদের অল্পেই বেঁধে ফেলেছে টাইগাররা। এখন ব্যাট হাতে ভালো কিছুর অপেক্ষা। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এই রান ১২.১ ওভারে তাড়া করতে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। অবশ্য ১২.৫ ওভারে জিতলেও হবে, সেক্ষেত্রে ১১৯ রান করতে হবে টাইগারদের। এদিকে ইনিংস শেষ হতেই স্টেডিয়ামে অঝোর ধারায় নেমেছে বৃষ্টি। যা বাংলাদেশের জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ সংবাদ। যত দ্রুত সম্ভব বৃষ্টি না থামলে ডি/এল মেথডে রান তাড়া করতে হবে বাংলাদেশকে। তখন জয়ের সম্ভাবনা কমে যাবে। আজ:
আরও পড়ুন
সেমিতে যেতে বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান

সেমিতে যেতে বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিদায়ের শঙ্কায় থাকা টাইগাররা আজ বড় ব্যবধানে জিতলে সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে বল হাতে দারুণ করেছেন রিশাদ-মুস্তাফিজরা। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৯ রান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। তবে ১১তম ওভারেই সাফল্যের দেখা পায় টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আউট হন ১৮ রান করা:
আরও পড়ুন
বাংলাদেশের সেমিফাইনালে খেলা স্বপ্ন বাঁচিয়ে রাখলো ভারত

বাংলাদেশের সেমিফাইনালে খেলা স্বপ্ন বাঁচিয়ে রাখলো ভারত

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তান, এরপর বাংলাদেশ এবং সবশেষ অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। সুপার এইটের তৃতীয় ম্যাচে অজিদের ২৪ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে বিশ্বকাপের আরেক সেমিফাইনালিস্ট এখনও নির্ধারণ হয়নি। ভারতের কাছে হারলেও এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে অজিদের। তবে তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ম্যাচের দিকে। আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিলে বা বড় ব্যবধানে না হারলে সেমিফাইনালের টিকিট পাবে অজিরা। অন্যদিকে সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের হবে। চমক দেখিয়ে অজিদের বিপক্ষে জয় তুলে নিয়ে বাংলাদেশের সেই স্বপ্নকে:
আরও পড়ুন
ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাগারদের সামনে। সে লক্ষ্য সামনে নিয়েই আজ মাঠে নামছে লাল-সবুজের দল। অ্যান্টিগায় রোহিত শর্মারদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচে আজ বাংলাদেশ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। বিরাট কোহলিদের বিপক্ষে আজ খেলবেন না তাসকিন আহমেদ। তাঁর বদলে দলে আসছেন জাকের আলী অনিক। এদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। আজ বাংলাদেশের বিপক্ষে জিতে সেমির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে রোহিতরা। সে লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই:
আরও পড়ুন
সেমিফাইনাল খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

সেমিফাইনাল খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার এইটে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে এই পর্বে পৌঁছেছিল তারা। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে তারা। এখন সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে। সেটিকে ফের উজ্জ্বল করতে হলে হারাতে হবে ভারতকে। এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও আশায় আছেন, অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার। শনিবার এই ম্যাচের আগে কথা বলেছেন তাসকিন। তিনি বলেন, ‘মেসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধরণ পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়, বিশেষ করে ভারতের। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না:
আরও পড়ুন
সাকিবের ঝড়ে অবিশ্বাস্য জয় বাংলাদেশের!

সাকিবের ঝড়ে অবিশ্বাস্য জয় বাংলাদেশের!

  জয় পেলে নিশ্চিত করে সুপার এইট। হারলেই পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। এমন ম্যাচে দুর্দান্ত এক জয়ে সেরা আট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সুপার এইটে উঠলো টাইগাররা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার এইট খেলতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই দু’দলের সামনে। এমন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব। শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে ২৫ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের ফলে সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে গেল টিম টাইগার্স। বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব সর্বোচ্চ অপরাজিত ৬৪ ও তানজিদ হাসান তামিম করেন ৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ:
আরও পড়ুন
নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে শেরফানে রাদারফোর্ডের শেষদিকের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে দেড়শ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়ায় নেমে কেবল লড়তে পারেন গ্লেন ফিলিপস। শেষদিকে মিচেল স্যান্টনার অবশ্য ছড়াও হন, তবে তার ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফলে জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করে স্বাগতিকরা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আজ নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। তিন ম্যাচের তিনটিটেই দাপুটে জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত:
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

আগে থেকে অনুমান ছিল ম্যাচ হবে লো স্কোরিং। সেই অনুমানটা ঠিক হলো। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। সোমবার (১০ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান নেয় প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে পেসার তানজিম হাসান সাকিবের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে কিছুটা বিপর্যয় সামাল দেয় প্রোটয়ারা।এই দুই ব্যাটারের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ৪৪ বলে ৪৬ রান ও মিলার ৩৮:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.