আইসিটি

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের মিলনমেলা

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের মিলনমেলা

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে দিনব্যাপী চড়ুইভাতি আয়োজন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এ চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি হাসানুল বান্না অলি এবং সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ ভূইয়াসহ বিভিন্ন সেশনের প্রায় শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটির আয়োজন সকাল ১১টা থেকে শুরু হয়। এসময় প্রত্যেকের:
আরও পড়ুন
গুচ্ছ থেকে বের হওয়ার দাবি, ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

গুচ্ছ থেকে বের হওয়ার দাবি, ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

 ইবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। এ সময় সংগঠনটি নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইবি গুচ্ছ থেকে বের না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সামনে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিসূত্রে , ভর্তিচ্ছুদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বিগত ৪ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে আসন পূর্ণ করে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে এই:
আরও পড়ুন
নোবিপ্রবিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংক আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচিতে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজকের সেবা ক্যাম্পের মাধ্যমে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় জনগণ তাদের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণের সুযোগ পেল। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংক আই হসপিটালের:
আরও পড়ুন
পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান

পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলের অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় পাঠ্যবইয়ে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আগামী শিক্ষা বর্ষে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এরই মধ্যে পাঠ্যবই পরিমার্জনের কাজ শেষ করেছে। এনসিটিবি সূত্র জানায়, ২০২৫ সালের পাঠ্যবইয়ে যোগ হচ্ছে গণ-অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্যবইয়ে যুক্ত হয়েছিল, তা বাদ যাচ্ছে। এমনকি তাকে নিয়ে রচিত কবিতাও বাদ যাচ্ছে। বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ ও ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে যে উপাধি দেওয়া:
আরও পড়ুন
একযুগ পর প্রকাশ্যে নবীণদের বরণ করলো ইবি ছাত্রশিবির

একযুগ পর প্রকাশ্যে নবীণদের বরণ করলো ইবি ছাত্রশিবির

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: দীর্ঘ একযুগ পর প্রকাশ্যে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির মিলনায়নে এটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, চব্বিশের আন্দোলন প্রায় ২ হাজার শহীদ ও হাজারো শিক্ষার্থী-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফতলার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ভোগ করা। এই সফলতার জন্য প্রথম ত্যাগী আবু সাইদ। আমরা সকলেই এই আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। যে শিবির করবে সৎ, দক্ষ, যোগ্য হবে। ছাত্রশিবির:
আরও পড়ুন
র‍্যাগিংয়ের দায়ে ইবির ছয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

র‍্যাগিংয়ের দায়ে ইবির ছয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে র‍্যাগিং চলা অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে ৬জন শিক্ষার্থীকে। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নং কক্ষে এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে সোপর্দ করা হয়। অভিুযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া, সাকিব খান এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া। জানা যায়, গত রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগীদের লালন শাহ হলের ৩৩০ নং রুমে ডাকেন অভিযুক্তরা। ভুক্তভোগী সাইম, রাকিবুল, শামীম, রাকিব, হামজা, তারেক, রিশান, তানভীর এবং মামুনসহ ৩৩০ নং রুমে যান।:
আরও পড়ুন
আজ থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

আজ থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। আগামী ১২ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, ভর্তির আবেদন https://gsa.teletalk.com.bd—এই ঠিকানায় পাওয়া যাবে। এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর:
আরও পড়ুন
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত এ কনফারেন্সে দেশী-বিদেশী ২১৬ জন গবেষক ৪৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিসি অন সেমিনার কক্ষে দু'দিন ব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্স উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন,  ‘আমি অত্যন্ত আনন্দিত যে এই কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন গবেষকগণ অংশ নিয়েছেন। আজকের এই কনফারেন্সটি মূলত ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকসহ সকলের জন্য উন্মুক্ত:
আরও পড়ুন
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তালিকায় নেই নোবিপ্রবি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তালিকায় নেই নোবিপ্রবি

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি; কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৫ এ বাংলাদেশ থেকে তালিকায় স্থান পাওয়া ২৯ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাওয়া যায়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নাম। ৬ নভেম্বর (বুধবার) যুক্তরাজ্য ভিত্তিক উচ্চশিক্ষা ভিত্তিক সংস্থা কিউএস তাদের ওয়েবসাইটে এশিয়া র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিবছর বিশ্বব্যাপি যে কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে তার মধ্যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অন্যতম। এই র‍্যাঙ্কিং কয়েকটি মূল সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়ন:
আরও পড়ুন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং শাখা ছাত্রদল। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের জন্য দোয়া করা হয়। এসময় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. নুরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আলীনূর রহমান, ইউট্যাবের সহ-সভাপতি প্রফেসর ড. ইদ্রীস আলী, কেন্দ্রীয় জিয়া:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.