ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ৫ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু
ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের পাঁচ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ উৎসব শুরু হয়। উৎসব চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রকাশনা উৎসবে মোট ৬ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথী, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্ণার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এছাড়াও এখানে উৎসবে শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা কর্ণার ও বই পড়ার জন্য আলাদা কর্ণার রয়েছে । এতে উৎসব স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট:
