আইসিটি

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাসি চাই’,‘আশ্বাসস নয় আইনের বাস্তবায়ন চাই’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়। শিক্ষার্থীরা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয়েছে যা আমাদের জন্য লজ্জাজনক। বিচারহীনতার কারণে বারবার ধর্ষণের ঘটনায় অপরাধীরা পার:
আরও পড়ুন
১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। চলবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বাড়ানো হবে না। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবি’র ২০ শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবি’র ২০ শিক্ষক

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) ২০ জন শিক্ষক গবেষণার জন্য অনুদান পেতে যাচ্ছেন । ২০২৪-২৫ অর্থবছরে অনুদানের জন্য মনোনীত হয়েছেন তাঁরা। ০৪ মার্চ ২০২৫, তারিখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মনোনীত শিক্ষকেরা প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এ বছর ৩৪৬টি গবেষণা প্রকল্পের জন্য আলাদাভাবে নির্বাচিত ৩৪৬ জন গবেষকের তালিকা এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়মূলক (R&D) প্রকল্পসমূহের মধ্যে 'এগ্রিকালচার:
আরও পড়ুন
ইবিতে সাংবাদিকদের কাজে বাধা ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে সাংবাদিকদের কাজে বাধা ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়: সাংবাদিকদের কাজে ছাত্রদলের বাধা ও শিক্ষক হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় তারা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। মানববন্ধনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, অর্থ সম্পাদক আহমদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলম বলেন, একটি সংগঠন উপাচার্যের কার্যালয়ে ঢুকে উপাচার্যসহ প্রক্টরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দিয়েছে । আমরা:
আরও পড়ুন
পরীক্ষায় নকল করায় নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল করায় নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

মো: দেলোয়ার হোসেন,নোবিপ্রবি প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার( ৩ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।  বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসি  বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবন দাস, ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি(বিএমবি)বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ার এবং কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো.আশিক ইকবাল আদর। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভা-২০২৪/০৪ এর সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:
আরও পড়ুন
ইবিতে বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

ইবিতে বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমানোর দাবি জানান। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে আইন অনুষদভুক্ত আইন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি বাতিল চাই। আমরা কোন অন্যায় আবদার করছি না। বৈষম্যহীন ফি চাওয়া আমাদের অধিকার। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে। আমরা:
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সক্রিপ্ট’ বিতরণ শুরু ৪ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সক্রিপ্ট’ বিতরণ শুরু ৪ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের চতুর্থ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে ৪ মার্চ থেকে। এটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোমবার (৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে এ ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আঞ্চলিক ৫ টি কেন্দ্র হল, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ১৭ নভেম্বর।  পাশের হার ছিল ৭০ শতাংশ। পরীক্ষায় ৩১টি বিষয়ে মোট ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
ঢাবির আধিপত্যের অভিযোগে নতুন ছাত্রসংগঠন থেকে ২ রাবি শিক্ষার্থীর পদত্যাগ

ঢাবির আধিপত্যের অভিযোগে নতুন ছাত্রসংগঠন থেকে ২ রাবি শিক্ষার্থীর পদত্যাগ

নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক। কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ফেসবুকে আলাদাভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। ওই দুজন হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। এর আগে, গত বুধবার আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দফতর সম্পাদক জাহিদ আহসানকে সদস্যসচিব করে প্রাথমিকভাবে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ:
আরও পড়ুন
৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: পবিত্র রমজান মাসসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রায় ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতি বছর রমজানের ছুটি আসলে আবাসিক হলের খাবার নিয়ে ভোগান্তিতে পড়েন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাই এই ভোগান্তি থেকে নিরসনের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, সব ধর্মের মানুষের জন্যই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। রমজান মাসে হলগুলোতে রান্না করা হয় না। ক্যাম্পাসের বাইরেও খাবার পাওয়া কষ্ট হয়ে যায়। মাঝেমধ্যে গরুর মাংসের উপকরণ মুরগি, মাছ বা অন্য তরকারিতেও ব্যবহার করা হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সংবেদনশীল বিষয় । আল ফিকহ্ এন্ড:
আরও পড়ুন
নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।এতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায়  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এমওইউর মাধ্যমে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠবে যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে। একই সঙ্গে গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্ট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.