Human chain of EB students demanding exemplary punishment for rape
ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাসি চাই’,‘আশ্বাসস নয় আইনের বাস্তবায়ন চাই’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়। শিক্ষার্থীরা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করা হয়েছে যা আমাদের জন্য লজ্জাজনক। বিচারহীনতার কারণে বারবার ধর্ষণের ঘটনায় অপরাধীরা পার…
