ছাত্ররাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নোবিপ্রবিতে ছাত্রদলের কার্যক্রম; প্রতিবাদে শিক্ষার্থীরা
মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও কার্যক্রম পরিচালনা করায় সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সম্প্রতি নোবিপ্রবি ছাত্রদলের ব্যানারে কার্যক্রম পরিচালনা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দলীয় কার্যক্রম প্রচার করায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে তারা। গত ১৩ অক্টোবর "নোবিপ্রবি ছাত্রদল" এবং "নোবিপ্রবি ছাত্রদল অফিসিয়াল" এই দুইটি ফেসবুক পেজে ছাত্রদলের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে করা পোস্টগুলো বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপগুলোতে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছাত্রদলের পেজ থেকে করা পোস্টে দেখা যায়, গত ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী:
