নোবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রোববার (০৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত পৃথক দুটি সভায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম বিষয়ে সার্বিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপাচার্য। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার বক্তব্যের শুরুতেই ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।:
