ভাতিজির জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত চাচা জেল হাজতে

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
‎লক্ষ্মীপুরের কমলনগরে ভাতিজির জমি জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি চাচা নুরুল আমিন প্রায় তিন মাস পলাতক থাকার পর নিম্ন আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ১৮নভেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠান। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল হক প্রকাশ্য আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।
‎​আদালতের নথি ও মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী জামেনারা আক্তার লিনার বাবা প্রয়াত রুহুল আমিন জীবদ্দশায় তার স্ত্রী রেজিয়া বেগমের নামে ১৯৭৮ সালের ১৭ ও ২৮ মার্চ পৃথক দুটি দলিলে (যথাক্রমে ২২১২ ও ২৫৯২ নম্বর দলিল) ৩.০৬ একর ও ৫.২১ একর জমি বিক্রি করেন। পরবর্তীতে রেজিয়া বেগম ২০১৫ সালের ৮ জুন ১৫১৫ নম্বর হেবা ঘোষণাপত্রের মাধ্যমে আরএস ১৭৬ নম্বর দাগের জমি ও আরএস ১৩৫৪ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তিসহ মোট ৩.৩৫ একর জমি বাদী জামেনারা আক্তার লিনাকে হস্তান্তর করেন।
‎​অভিযোগ রয়েছে, প্রয়াত রুহুল আমিনের স্ত্রী ও চার কন্যা (বাদীসহ) ওয়ারিশ থাকা সত্ত্বেও আসামি নুরুল আমিন (বাদীর চাচা) নিজেকে ভাইয়ের সম্পত্তির ওয়ারিশ দাবি করে ২০২০ সালের ২২ ডিসেম্বর ৩০১৬ নম্বর দলিলের মাধ্যমে অপর আসামি মোসাম্মৎ শামছুন্নাহারের বরাবরে জমি হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের আগস্টে শামছুন্নাহার বাদীর দখলীয় আরএস ১৭৬ নম্বর দাগের ২০ শতক জমিতে জোরপূর্বক দখল ও বেড়া নির্মাণের চেষ্টা করেন। এ ঘটনায় বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত লক্ষ্মীপুর সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির তদন্ত প্রতিবেদনে দলিল জালিয়াতির সত্যতা উঠে আসে এবং মামলা দায়েরের পর দেওয়ানি মামলার আদেশের সূত্রে দলিল সংশোধনের বিষয়টিও নথিতে আসে।
‎​দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৩৪ ধারায় গঠিত অভিযোগের বিচার শেষে আদালত ৪৬৭ ও ৪৬৮ ধারায় (৩৪ ধারাসহ) আসামি নুরুল আমিন এবং মোসাম্মৎ শামছুন্নাহারকে দোষী সাব্যস্ত করেন। রায়ে উভয় আসামিকে—
‎​দণ্ডবিধির ৪৬৭ ও ৩৪ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড; এবং
‎​দণ্ডবিধির ৪৬৮ ও ৩৪ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎​রায়ে উল্লেখ করা হয়, সাজাগুলো একত্রে কার্যকর হবে এবং আসামিরা হাজতে থাকলে সে সময় দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার সময় উপস্থিত আসামি মোসাম্মৎ শামছুন্নাহারকে পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ এবং অনুপস্থিত ও জামিন বাতিল হওয়া আসামি নুরুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

‎এছাড়াও গত ২০২২ সালে জামেনারা আক্তার লিনার বাদী অপর আরেকটি সিআর-৫৯২ (কমলনগর) মামলায় উক্তি নুরুল আমিন গোলাম হোসেন কে জেল হাজতে পাঠান আদালত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.