বাবুল খান, শ্রীপুর, গাজীপুর।
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই
প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা নাহিন আহম্মেদ মমতাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফাইজুল্লাহ, পৌর যুব দলের সদস্য সচিব আবু তাহের প্রধান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ভূঁইয়া বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। তাঁদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য মানসম্মত শিক্ষা, সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন , তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মী, শিক্ষক, সাংবাদিক বিভিন্ন খাতের উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
