কমলনগরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শেয়ার

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
‎লক্ষ্মীপুরের কমলনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিবিড় নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা কমলনগর থানা পুলিশের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
‎​কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন সার্বজনীন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে বিষয়ে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

‎​সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আকরাম হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলি মিঠু, সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, সহসভাপতি জামাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম এবং সাংবাদিক আমজাদ হোসেন আমু সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎​আলোচনা সভায় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, “দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সকল সম্প্রদায়ের সহযোগিতায় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।”

‎​সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও পূজা উদযাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং যে কোনো গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.