রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত  করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে রায়পুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী  হাসান কাউছার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ,
রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার বনিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ক্রিড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম আলমাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়,
উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি সাংবাদিকবৃন্দ।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।  পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.