ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার:

খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়ার  বরাতিয়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন আবু সাইদ শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা  হয়।

গ্রেফতারকৃত আবু সাইদ শেখ (৩৬) খুলনা জেলার পাইকগাছা থানার সৈয়দখালী গ্রামের  বাসিন্দা। তার পিতার নাম কপিল উদ্দিন শেখ।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ডুমুরিয়া থানা পুলিশের  মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের  অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.