গর্বিত খুবি, সম্মানিত দুই অধ্যাপক: জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ স্বীকৃতি

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার:

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই কৃতী অধ্যাপক। শিক্ষাক্ষেত্রে  গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এ মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন।

সম্মাননা প্রাপ্ত দুই শিক্ষক হলেন—খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মুরছালিন  বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাসিফ আহসান।

এ অর্জনে তাঁদের আন্তরিক অভিনন্দন  জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দুই শিক্ষকের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে।

একই সঙ্গে গুণী শিক্ষকদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও সম্মান জানানোর এ  উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।

অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

আগামী ৫ অক্টোবর (সোমবার)  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দুই অধ্যাপকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা হিসেবে নির্বাচিত গুণী শিক্ষকদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.