রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
এ সময় বিদ্যালয়গুলোর নিয়মিত শ্রেণিশিক্ষা কার্যক্রম এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম তদারকি করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ইংরেজি ভাষা চর্চায় উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.