পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

শেয়ার

 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও  প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএ) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০(আগষ্ট) রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদ আহমদ এবং সাংবাদিক ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।
পিটিএ কমিটির সভাপতি মো. সহেল শেখের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  শেখ সিদ্দিক উল্ল্যা, কামাল ডাওরী, মাসুদ শেখ ও বদিউজ্জামালসহ এসএমসি ও পিটিএ কমিটির সদস্যরা।
বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শামসুর রহমান শামীমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে এসএমসি, পিটিএ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে  কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এসএমসি ও পিটিএ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা  উপস্থিত ছিলেন। সভাটি সফল করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.