ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে রাইহান

শেয়ার

বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মীর ফিরোজ রাইহান।
​দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের সেবা ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তার জনপ্রিয়তা ও আস্থা অর্জনের খবর ইতোমধ্যেই নজর কেড়েছে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের।
​স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতে, মীর ফিরোজ রাইহান দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকায় চর ফলকন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই দল যদি সঠিক ও জনপ্রিয় প্রার্থী বেছে নেয়, তবে মীর ফিরোজ রাইহানই দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য দাবিদার।
​নিজের প্রার্থিতা ও প্রত্যাশার বিষয়ে মীর ফিরোজ রাইহান জানান, “আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজনীতি করে আসছি। আমাদের প্রিয় নেতা, রামগতি-কমলনগর আসনের অভিভাবক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভাইয়ের দিকনির্দেশনায় এলাকায় কাজ করছি। দল যদি আমাকে চর ফলকন ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।”
​চর ফলকন ইউনিয়নের প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে তারা মীর ফিরোজ রাইহানকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান। এখন সকলের নজর দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.