কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সূর্য সাহা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ দাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম সুলতান, ক্ষুদ্র মৎসজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইব্রাহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলে সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের জীবনমানও উন্নত হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়
কমলনগরে মৎস্য পক্ষ উপলক্ষে র্যালী আলোচনা ও মাছের পোনা অবমুক্ত
