আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারন করায় মরিয়ম বেগম (২২) নামের স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পালিয়েছে পাষ- স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগ গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম বসতঘরে ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সূত্র জানায়, বিগত ২বছর পূর্বে চট্ট্রগ্রামের মরিয়মকে বিয়ে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। এলাকাবাসী জানান, মরিয়মের আতœীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মরিয়মের হাত-পা ভেঙ্গে পালিয়ে যায়। জহিরুল ব্রম্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জহিরুল মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী। সোমবার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন সাবু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ আহত মরিয়মকে দেখতে যান এবং সৃষ্ট ঘটনায় প্রশাসসের হস্তক্ষেপ কামনা করেন।
