নরসিংদীতে চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্ম’হত্যা

শেয়ার

 

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামক  এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিন শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। ৩০শে মার্চ২০১৫ সালে তিনি অত্র  প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন।

পুলিশ জানায়, শিক্ষক বিল্লাল হোসেন স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কলেজ গেট এলাকায় ভাড়া  বাসায় বসবাস করতেন। নিজ রুমের দরজা বন্ধ করে রুমে অবস্থান করছিলেন তিনি। পরে পরিবারের লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কোহিনুর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.